‘দেশ আগে’, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঞ্চালিকার পদ থেকে সরে দাঁড়ালেন ঋদ্ধিমা পাঠক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হোস্ট প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিদ্ধিমা পাঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হোস্ট প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক ঋদ্ধিমা পাঠক। উত্তাল বাংলাদেশে হিন্দুদের পিটিয়ে হত্যা করার অপরাধে ক্ষুব্ধ ভারত। সেই দেশের খেলোয়াড়কেই আইপিএলে নেওয়ার জন্যে বিতর্কে জড়িয়েছে কেকেআর কর্তৃপক্ষ। এরপর তাঁকে নিষিদ্ধ করা হয়। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক ঋদ্ধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সংস্থা (BCB)। তা নিয়েই এখন শোরগোল পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। তবে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন ছিল! অবশেষে ঋদ্ধিমা পাঠক নিজেই একটি ছবি শেয়ার করে বিষয়টি নিয়ে মুখ খুললেন। এবং সত্যতা প্রকাশ করলেন।

তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সত্যিই জানা গুরুত্বপূর্ণ। গত কয়েক ঘন্টা ধরে আলোচনা চলছে যে আমাকে বিপিএল থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এটি সত্য নয়। আমি নিজেই এতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার দেশ আমার কাছে সবার আগে, আমি অন্য যেকোনও অ্যাসাইনমেন্টের চেয়ে ক্রিকেট খেলাকে বেশি মূল্য দিই। আমি বছরের পর বছর ধরে সততা, শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে এই খেলাটি উপস্থাপনা করার সুযোগ পেয়েছি। আমার সততা, স্পষ্টতা এবং খেলার চেতনার পক্ষে থাকবে। যারা আমাকে সমর্থন করেছেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বার্তাগুলি আমার কাছে অনেক অর্থবহ। ক্রিকেট সত্যের যোগ্য।”

এদিকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কর্তৃপক্ষ আইসিসির কাছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে স্থানান্তরের অনুরোধ করেছেন। এ নিয়ে গতকাল মুম্বইয়ে আইসিসির সভাপতি জয় শাহ এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন। এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, T20 বিশ্বকাপের ভেন্যুগুলি কোনভাবে স্থানান্তর করা হবে না। বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে হবে নাহলে পয়েন্ট হারাবে। নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে নির্ধারিত বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়েছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও এই বিষয়ে কোনও সাড়া দেয়নি। বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় এবং নেপালের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে খেলবে বলে জানা গিয়েছে।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ