প্রশিক্ষণের অছিলায় হোটেলে ডেকে নাবালিকা শুটারের যৌন হেনস্থা, জাতীয় কোচ বরখাস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের এক মহিলা শুটারকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। আর ওই কোচের বিরুদ্ধে হরিয়ানা পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভারদ্বাজের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় আলোড়ন পড়ে গিয়েছে। অভিযোগ করেছেন ১৭ বছরের এক মহিলা শুটার। যিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে নয়াদিল্লিতে এসেছিলেন। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ফরিদাবাদের মহিলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার এই এফআইআর দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে তদন্ত চলছে। যার মধ্যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করা ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে এফআইআর অনুযায়ী এই যৌন নির্যাতনের ঘটনাটি নয়াদিল্লির ডক্টর করনী সিং শুটিং রেঞ্জে জাতীয় স্তরের শুটিং প্রতিযোগিতার সময় ঘটেছিল। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে। কোচ অঙ্কুশ ভরদ্বাজ ফরিদাবাদের একটি হোটেল রুমে মহিলা শুটারের পারফরম্যান্স মূল্যায়নের অজুহাতে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে দিল্লির ডক্টর করনী সিং শুটিং রেঞ্জে আয়োজিত একটি জাতীয় স্তরের প্রতিযোগিতার সময়। পারফরম্যান্স মূল্যায়নের অজুহাতে কোচ অঙ্কুশ ভারদ্বাজ ওই মহিলা শুটারকে ফরিদাবাদের একটি হোটেলে ডেকে পাঠান। প্রথমে লবিতে দেখা করার কথা বলা হলেও পরে তাঁকে হোটেলের ঘরে যেতে বলা হয়। সেখানেই যৌন হেনস্থা করা হয়েছে অভিযোগ উঠেছে।

অন্যদিকে পুলিশ কোচ অঙ্কুশের বিরুদ্ধে এনআইটি ফরিদাবাদের মহিলা থানায় যৌন অপরাধ থেকে পকসো আইনের ধারা ৬ এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫১(২)–এর অধীনে মামলা দায়ের করেছে। ফরিদাবাদ পুলিশের জনসংযোগ আধিকারিক যশপাল যাদব বলেন, ‘‌মামলার গুরুত্ব বিবেচনা করে আমরা ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষকে ঘটনার দিনের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ অবিলম্বে শেয়ার করতে বলেছি। যাতে নাবালিকার অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়।’‌ অভিযুক্ত অঙ্কুশ ভরদ্বাজ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অধীনে নিযুক্ত ১৩ জন জাতীয় শুটার কোচের একজন। অভিযোগ প্রকাশ্যে আসার পরই তাঁকে সমস্ত দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া এফআইআর নথিতে আরও দাবি করা হয়েছে, অভিযোগ জানালে অভিযুক্ত কোচ শুটারের কেরিয়ার নষ্ট করে দেওয়ার এবং পরিবারের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল পবন কুমার সিং বলেন, ‘‌সংবাদমাধ্যমের থেকে জানতে পারলাম। তদন্ত না হওয়া পর্যন্ত কোচ অঙ্কুশকে সমস্ত দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোনও দায়িত্ব দেওয়া হবে না।’‌ ওই শুটার যৌন হেনস্থার অবস্থায় হোটেল থেকে বেরিয়ে যায় এবং পরে তাঁর পরিবারকে গোটা বিষয়টি জানান। এরপর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?