শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা, রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তে নারাজ সিবিআই, হাইকোর্টে সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্য পুলিশ চায় না সিবিআইয়ের সঙ্গে যৌথভাবে তদন্ত করতে। আবার সিবিআইও একা তদন্ত করতে চায়। কারণ এই তদন্ত করতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আগে তদন্ত করা যায়নি রক্ষাকবচ ছিল বলে। সেটা কিছুদিন আগে উঠে গিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর আর কোনও রক্ষাকবচ নেই। এই আবহে রাজ্য পুলিশের সঙ্গে কোনও মামলায় যৌথ তদন্ত করা সম্ভব নয় বলে মনে করছে সিবিআই। এবার অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল সিবিআই। এই নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।

এদিকে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে নানা তদন্তে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা রাজ্য পুলিশ যে ২৬টি এফআইআর আগে করেছিল, তার মধ্যে বেশিরভাগ খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বাকি চারটি এফআইআরের বিরুদ্ধে যৌথ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ২০২৪ সালের অক্টোবর মাসে এই নির্দেশে বিচারপতি জানিয়েছিলেন, রাজ্য পুলিশ এবং সিবিআই উভয়ের প্রতিনিধি নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করতে হবে। সেই দল এখনও তৈরি হয়নি। বরং রাজ্য পুলিশ–সিবিআই আড়াআড়িভাবে ভাগ হয়ে যায়।

অন্যদিকে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে দু’‌পক্ষের মধ্যে তাতে আর একসঙ্গে তদন্ত করা সম্ভব নয়। তাই আগের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চাইল সিবিআই। সিবিআই দাবি করেছে, রাজ্য পুলিশের প্রতিনিধিদের সঙ্গে একযোগে তদন্ত করা সম্ভব নয়। সিবিআই স্বাধীন তদন্তকারী সংস্থা। আর রাজ্য পুলিশ আগে বারবার তদন্তে অসহযোগিতা করেছে। তাই এই নির্দেশ খারিজ করে চারটি এফআইআরের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে এককভাবে দায়িত্ব দেওয়া হোক। সিবিআই এই দাবি করলেও কলকাতা হাইকোর্ট তাতে সাড়া দেবে কিনা এখন সেটাই দেখার।

এছাড়া আজ, বৃহস্পতিবার সিবিআইকে এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় দায়ের হয়েছিল মোট ২৭টি এফআইআর। তখন শুভেন্দু কলকাতা হাইকোর্টে পৌঁছে যায়। তাঁকে হেনস্থা করতেই রাজ্য পুলিশ এইসব এফআইআর দায়ের করেছে বলে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছিলেন, রাজ্য পুলিশ এবং সিবিআই উভয়ের প্রতিনিধি নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করতে হবে। গত অক্টোবর মাসে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, মোট ২০টি মামলার মধ্যে ১৫টি খারিজ করা হচ্ছে। বাকি মানিকতলা থানায় টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এমনকী আরও চারটি মামলায় সিটকেই তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট।

হিজাব পরে আবুধাবিতে অঙ্কিতা লোখান্ডে, ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড়

গরমে অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন আমের ভাপা দই

RG Kar-এর জরুরি বিভাগে মদ-বিরিয়ানি পার্টি! ভিডিও ভাইরাল গ্রুপ ডি কর্মীর

IPL- এ নিষিদ্ধ স্মার্ট চশমা, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

পুণেতে বিষ মদ পান করে ১১ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

মালদায় আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

আড়াই মিনিটে মিলবে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেন, আধুনিকতার ছোঁয়া পাতালপথে

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

কর্মরত শিক্ষকদের টেট পাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ, বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছল সিআইডি

আমেরিকা-ইরান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই সস্তা হল তেলের দাম