উত্তরে হাওয়ায় কাঁপছে বাংলা, কেমন থাকবে সপ্তাহান্তের তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল উত্তুরে হওয়ার দাপটে কাঁপছে বাংলা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সর্বত্রই এখন ঠান্ডার কনকনানি। শীতের এই দাপট এখনই শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই। শুক্রবারও স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই। রবিবারের পর থেকে তাপমাত্রা একটু বদল হতে পারে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে, সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা ফের ফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ও আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রা নিচের দিকেই থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি রয়েছে। জানা গিয়েছে, আগামী দুদিন গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে। ঠান্ডার পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচেই রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গের কিছু এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই কুয়াশার দাপট দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বেলা বাড়তে রোদের দেখা মিলেছে। রবিবার থেকে তাপমাত্রা একটু হলেও বাড়তে পারে। কিন্তু শীত একেবারেই চলে যাবে না। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচেই। শীতের কামড় কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে দাপিয়ে ব্যাটিং করছে শীত। দার্জিলিং সহ পাহাড়ি এলাকাগুলোতে প্রতিদিন তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। গত মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে সেটাই ছিল শীতলতম দিন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?