তাহেরপুরে ১৭-০ করে তৃণমূলকে ক্ষমতায় আনার ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, তাহেরপুর:তৃণমূলের জন্য একটি সংস্থা কাজ করে। তৃণমূলের জন্য একটি অ্যাপ তৈরি করে। ওই সংস্থা তৃণমূলের হয়ে এস আই আরে ভোটারদের হয়ে কাজ করছিল। তাই সেখানে ইডি পাঠানো হয়েছে। আইপ্যাকে ইডির তল্লাশি প্রসঙ্গে শুক্রবার নদিয়া জেলার তাহেরপুরের জনসভা থেকে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopdhay)।তিনি বলেন,বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে। আমাদের চমকাচ্ছে বিজেপি। তুমি ইডি(ED) লাগাও। তুমি সিবিআই লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও। তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও। তুমি মিডিয়া লাগাও। বাংলার মানুষ দিল্লির জল্লাদদের কাছে আত্মসমর্পণ করবে না। এসআইআরের শুনানি প্রসঙ্গে সমালোচনা করে অভিষেক বলেন , নির্বাচন কমিশন আপনার এক নায়কতন্ত্র মানবো না।

ভোট চুরির প্রক্রিয়া চলছে। অসুস্থ মানুষদের শুনানিতে ডাকা হচ্ছে। তিনজন জীবিত বয়স্ক ভোটারদের তাহেরপুরের মঞ্চে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দেখতে পাচ্ছি এদের। আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ভ্যানিশ করে দেওয়া হয়েছে। ভ্যানিশ করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। বাংলায় বহু এই ধরনের ঘটনা আছে যারা জীবিত তাদেরকে খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে। বাংলার বিরুদ্ধে নির্বাচন কমিশন যুদ্ধ ঘোষণা করেছে। কেন্দ্র আগে মানুষের ১০০ দিনের টাকা আটকে রাখত। জলের টাকা আটকে রাখত।এখন মানুষের মৌলিক অধিকার আটকে রাখছে। কেড়ে নিচ্ছে। ব্রিগেডে চিকেন প্যাটিস প্রসঙ্গ টেনে অভিষেক বলেন ,কে ভাত মাছ খাবেন? কে ভাত মাংস খাবেন? কে চিকেন প্যাটিস খাবেন? কে রুটি খাবেন? ওরা ঠিক করবেন? এটা বাংলার সংস্কৃতি? প্রশ্ন তোলেন অভিষেক।

দিল্লি থেকে ওই নেতারা ঠিক করছেন কে কি খাবেন? আগামীকাল বিজেপি নিঃশ্বাস নিলে ট্যাক্স চাইবে। বাড়ি থেকে বের হলে বলবে ফর্ম ফিলাপ কর। জামাকাপড় পড়তে গেলে বলবে ফর্ম ফিলাপ কর। এরপর আইপ্যাক প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, তৃণমূলের জন্য একটি সংস্থা কাজ করে। তৃণমূলের জন্য একটি অ্যাপ তৈরি করে। ওই সংস্থা তৃণমূলের হয়ে এস আই আরে ভোটারদের হয়ে কাজ করছিল। তাই সেখানে ইডি পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নির্বাচন কমিশনকে পাঠিয়ে হরণ করছে বিজেপি। আর তৃণমূলের ক্ষমতা ইডিকে পাঠিয়ে হরণ করছে। অভিষেকের তাহেরপুরের জনসভা থেকে ভোটারদের কাছে আবেদন এমনভাবে জবাব দেবেন যাদের উদ্ধত্য ভেঙে চুরমার হয়। কবিরের সময় কোন বিজেপি নেতা কে দেখেছেন?

এসআইআরের ফর্ম ফিলাপ করার সময় কোন বিজেপি নেতাকে পাশে পেয়েছেন? যে আপনার পাশে নেই ,আপনিও তার পাশে নেই ।যে যা ভাষা বোঝে তাকে সেই ভাষাতে জবাব দিতে হবে বলে তাহেরপুরে সভা থেকে অভিষেক হুংকার দেন। অভিষেক বলেন, আমাকে তো দেখেছেন কতবার আমাকে সিবিআই- ইডি ডেকেছে ।আমার স্ত্রী, ছোট বাচ্চা কাউকে ছাড়েনি। কিন্তু আমাদের গলা থেকে জয়বাংলা স্বর কেড়ে নিতে পারে নি। দিল্লির জল্লাদের কাছে মাথা নিচু করব না, স্পষ্ট দাবি অভিষেকের। এতদিন বিজেপিকে সমর্থন করেছেন নদিয়া জেলার মানুষ। এবার তৃণমূলকে ভোট দিন। যদি তৃণমূল কথা দিয়ে কথা না রাখে তাহলে পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন আছে ,পৌরসভার ভোট আছে। সেখানে আর ভোট চাইতে আপনাদের কাছে আমি আসবো না। শুক্রবার তাহেরপুরের সভাতে নদিয়া থেকে ১৭ – ০ করার ডাক দেন অভিষেক। ২০১১ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেবার অগ্রণী ভূমিকা নিয়েছিল এই নদিয়া জেলা। সেই ভূমিকা এবার নিক এই জেলা এই আশা রাখবো আপনাদের কাছে বলে মন্তব্য করেন অভিষেক। মতুয়া প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আপনারা তো ভোট দিয়েছেন। এখন আপনাদের কেন সিএএ(CAA) ফর্ম ফিলাপ করতে বলছে। মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এই দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এরপর তাহেরপুর থেকে ঠাকুরবাড়ি যাব সেখানে দর্শন করব। তারপর সেইখান থেকে কলকাতায় ফিরব।

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড