আইপ্যাক নিয়ে নীরবতা ভাঙলেন অভিষেক, কি বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই ইডি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি(আইপ্যাক)-এর দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয়। নিয়ে যায় একাধিক নথিপত্র। খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন আইপ্যাকের দফতরে। ছিলেন দীর্ঘক্ষণ। এই নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মুখ খুললেও একটি শব্দও খরচ করেননি। তবে আজ তাহেরপুরের জনসভা থেকে নীরবতা ভাঙলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, আইপ্যাক এসআইআর প্রক্রিয়ায় তৃণমূলকে সহায়তা করছে বলে ইডির রোষের মুখে পড়েছে। বিজেপিকে নিশানা করে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিষেক।

ইডির অভিযান নিয়ে বিজেপিকে নিশানা করে সুর চড়িয়ে অভিষেক বলেছেন তাঁর পরিবারের হেনস্থা করার কথা। তাঁর স্ত্রী-সন্তান, বাবা-মাকে ইডি হেনস্থা করেছে বলেই অভিযোগ করেছেন। তারপরেই শুক্রবার নদীয়া জেলার তাহেরপুরের জনসভা থেকে  আইপ্যাক প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “তৃণমূলের জন্য একটি সংস্থা কাজ করে। তৃণমূলের জন্য একটি অ্যাপ তৈরি করে। ওই সংস্থা তৃণমূলের হয়ে এস আই আরে ভোটারদের হয়ে কাজ করছিল। তাই সেখানে ইডি পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নির্বাচন কমিশনকে পাঠিয়ে হরণ করছে বিজেপি। আর তৃণমূলের ক্ষমতা ইডিকে পাঠিয়ে হরণ করছে।”  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে। আমাদের চমকাচ্ছে বিজেপি। তুমি ইডি লাগাও। তুমি সিবিআই লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও। তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও। তুমি মিডিয়া লাগাও। বাংলার মানুষ দিল্লির জল্লাদদের কাছে আত্মসমর্পণ করবে না।”

আরও পড়ুন: তাহেরপুরে ১৭-০ করে তৃণমূলকে ক্ষমতায় আনার ডাক অভিষেকের.

এসআইআরের শুনানি প্রসঙ্গে সমালোচনা করে অভিষেক বলেন , নির্বাচন কমিশন আপনার এক নায়কতন্ত্র মানবো না। ভোট চুরির প্রক্রিয়া চলছে। অসুস্থ মানুষদের শুনানিতে ডাকা হচ্ছে। তিনজন জীবিত বয়স্ক ভোটারদের তাহেরপুরের মঞ্চে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দেখতে পাচ্ছি এদের। আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ভ্যানিশ করে দেওয়া হয়েছে। ভ্যানিশ করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। বাংলায় বহু এই ধরনের ঘটনা আছে যারা জীবিত তাদেরকে খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে। বাংলার বিরুদ্ধে নির্বাচন কমিশন যুদ্ধ ঘোষণা করেছে। কেন্দ্র আগে মানুষের ১০০ দিনের টাকা আটকে রাখত। জলের টাকা আটকে রাখত।এখন মানুষের মৌলিক অধিকার আটকে রাখছে। কেড়ে নিচ্ছে। ব্রিগেডে চিকেন প্যাটিস প্রসঙ্গ টেনে অভিষেক বলেন ,কে ভাত মাছ খাবেন? কে ভাত মাংস খাবেন? কে চিকেন প্যাটিস খাবেন? কে রুটি খাবেন? ওরা ঠিক করবেন? এটা বাংলার সংস্কৃতি? প্রশ্ন তোলেন অভিষেক।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি