তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা নাজমুল ইসলাম নিজেই আইএসআই এজেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতে বিশ্বকাপ ক্রিকেট বয়কট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাস্তবোচিত সিদ্ধান্ত নেওয়ার কথা বলে ইসলামি সন্ত্রাসী তথা জামায়াতে ইসলামীর রোষানলে পড়েছেন দেশের সর্বকালীন সেরা ক্রিকেটার তামিম ইকবাল। সরাসরি তাঁকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে বেনজির আক্রমণ করেছেন বিসিবির পরিচালক তথা অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। তাঁর ওই কুরুচিকর মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে। তাসকিন আমেদ থেকে শুরু করে বাংলাদেশের তারকা ক্রিকেটাররা ওই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন এবং বিসিবিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দেশের সেরা ক্রিকেটার তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা নাজমুল ইসলাম কে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের জন্ম রাজাকার পরিবারে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার বাবা-কাকা আল শামস বাহিনীর কমান্ডার ছিলেন। রংপুর এবং আশেপাশের এলাকায় হিন্দুদের গণধর্ষণ ও গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন। ধর্ষক আর খুনি পরিবারে জন্ম নেওয়া নাজমুল নিজেও ছিলেন জামায়াতের সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের খুনে বাহিনীর কমান্ডার। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইসলামী ছাত্র শিবির ‘রগ কাটা শিবির’ হিসাবেই পরিচিত। পরে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসে তার আলাদা একটি ঘরও ছিল। দীর্ঘদিন ইসলামাবাদেও ছিলেন।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দখল নেয় জামায়াতে ইসলামী। প্রথমে সভাপতি হন ফারুখ আমেদ। পরে গত বছর সভাপতি পদে বসেন জামায়াত ইসলামীর রোকন (সদস্য) আমিনুল ইসলাম বুলবুল। গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রহসনমূলক নির্বাচন হয়। তাতে রংপুরের ট্যালেন্ট হান্ট ক্রিকেট আকাদেমি নামে একটি নামগোত্রহীন সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন রাজাকার পরিবারের সন্তান নাজমুল ইসলাম। এর পরে ক্রীড়া উপদেষ্টা তথা ইসলামি জঙ্গি আসিফ মাহমুদের নির্দেশে অর্থ কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয় জীবনে ক্রিকেট না খেলা জামায়াতের জঙ্গি নাজমুলকে।

দেশের সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দেওয়ায় পাক এজেন্ট নাজমুলকে ধুয়ে দিয়েছেন দেশের বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিকরা। ডিবিসি নিউজের হেড অব স্পোর্টস আব্দুল্লাহ হীরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসার কারণেই এমন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে।’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘“তামিম ইকবালের কথাগুলো আপনার পছন্দ না-ই হতে পারে, কিন্তু দেশের একজন সাবেক অধিনায়ককে নিয়ে পাড়ার মোড়ের চায়ের আড্ডার মতো এমন ভাষা অবিশ্বাস্য। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো কোনও দেশে ক্রিকেট কর্তা এমন করলে তাকে পদ হারাতে হতো। কিন্তু আমাদের দেশের ‘অসাধারণ’ নির্বাচন প্রক্রিয়ায় আসা বোর্ড কর্তারা এভাবেই দেশের ক্রিকেট চালাচ্ছেন।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে পাক গিপ্তচর সংস্থার সঙ্গে সম্পৃত্ততার কথা স্বীকার করে নিয়ে ঔদ্ধত্যের সঙ্গে নাজমুল বলেছেন, ‘আইএসআইয়ের এজেন্ট ছিলাম তো কি হয়েছে। জামায়াত ইসলামি প্রকাশ্যেই করি। ভারতের প্রতি যারা নরম মনোভাব দেখাবে তাদের একশো বার দালাল বলে আক্রমণ করব। ভুলে যাবেন, ইউনূস সরকার মানে আমাদের সরকার। জামায়াতের সরকার।’

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের