বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৮৩ শতাংশ পড়ুয়া মুক্তিযুদ্ধ বিরোধী, চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেও মোল্লা মুহাম্মদ ইউনূসের রাজত্বে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। অনলাইন সহ মূলধারার সংবাদমাধ্যমে চলছে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচার। আর সেই মগজ ধোলাইয়ের শিকার হয়েছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৮৩ শতাংশই মুক্তিযুদ্ধ বিরোধী। পাকিস্তান ভেঙে বেরিয়ে আসা ভুল হয়েছে বলে মনে করেন ৮২ শতাংশ। আর ৮৯ শতাংশই ভারতকে এক নম্বর শত্রু মনে করেন।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরতদের উপরে বিশেষ সমীক্ষা চালিয়েছিল ‘পোল’ নামে একটি জনমত সমীক্ষক সংস্থা। দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪টি বিশ্ববিদ্যালয় ও ৫২টি কলেজের ২৪,৩৯৮ জন পড়ুয়াকে নিয়ে ওই সমীক্ষা পরিচালনা করা হয়েছিল। সমীক্ষায় প্রশ্ন ছিল, একাত্তরের মুক্তিযুদ্ধ সঠিক ছিল কিনা। ৮৩ শতাংশই জানিয়েছেন, ‘না’। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮১ শতাংশ, চট্টগ্রামের ৯১ শতাংশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৮ শতাংশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮২ শতাংশ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৮৫ শতাংশ পড়ুয়া রয়েছেন।

মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, তা বাস্তবিক সত্য। অথচ বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৮৯ শতাংশের চোখে এক নম্বর দুশমন দেশ হল ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ পড়ুয়া মনে করেন, পাকিস্তান ভেঙে বাংলাদেশ গড়ার পিছনে ভারতের গভীর স্বার্থ ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৯ শতাংশ পড়ুয়ার মতে, বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে থাকলে শিক্ষা এবং কর্মসংস্থানের সুবিধা অনেকটা বাড়ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ পড়ুয়ার মতে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশের।

ইউনূস জমানা শুরুর পর থেকেই বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৮ শতাংশ পড়ুয়া মনে করেন, শেখ মুজিবকে জাতির জনক সম্মান দেওয়া উচিত নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শতাংশ পড়ুয়া মনে করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর অবদান শূন্য।

তরুণ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে উঠেছে, তা অশনিসঙ্কেত বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই অধ্যাপক। তাদের মতে, গত ১৮ মাস ধরে মুক্তিযুদ্ধকে যেভাবে মুছে ফেলার চেষ্টা চালিয়েছে ইউনূস সরকার, তারই কুফল প্রকাশিত হয়েছে পড়ুয়াদের মতামতে। এই পরিস্থিতি চলতে থাকলে আজ থেকে কয়েক বছর বাদে মুক্তিযুদ্ধ বলে কোনও শব্দ বাংলাদেশের ইতিহাস ও অভিধানে থাকবে না।

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ