ফুরফুরা শরীফে ‘সাম্প্রদায়িক’ হুমায়ুনের সঙ্গে দেখা করলেন না নওশাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ফুরফুরা শরীফ: শুক্রবার হুগলি জেলার ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ।কিন্তু জোট নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Nausad Siddiqqi)সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি দেখা না করায় কোন আলোচনা হল না। উপরন্তু নওসাদের পক্ষ থেকে হুমায়ুনকে একটি বার্তা দিয়ে বলা হয়েছে, “সেকুলার হন আগে ,পরে কথা হবে।” ব্রিগেডে সভা করার আগে শুক্রবার হুগলির ফুরফুরা শরীফে গিয়েছিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেখানে গিয়ে হুমায়ুন বেশ কয়েকজন পীরজাদার সঙ্গে দেখা করেন ।কিন্তু যাদের দলের সঙ্গে জোট করবেন বলে বার্তা দিয়েছেন তিনি ,সেই আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী তার সাথে দেখা করলেন না । তাঁর পরেও জোট নিয়ে আশাবাদী সদ্য গঠিত জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর(Humayun Kabir)।

অপরদিকে নওশাদ সিদ্দিকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘আগে সেকুলার হতে হবে ওই দলকে। তারপর ভাববো’। শুক্রবার ফুরফুরা শরীফে দুপুরে গিয়ে হুমায়ূন তৃণমূলের কড়া সমালোচনা করেন। একে একে সাফেরি সিদ্দিকী, ইব্রাহীম সিদ্দিকী সঙ্গে দেখা করেন ।সৌজন্য বিনিময় করেন। তাদের সঙ্গে কিন্তু নওশাদের সঙ্গে দেখা করতে চাইলে তা সেই আশা পূরণ হয়নি। ওই সময় বাড়িতে ছিলেন না নওশাদ। যদিও হাল ছাড়তে নারাজ সাম্প্রদায়িক হুমায়ুন। তিনি বলেছেন আবার সময় পেলে ফুরফুরা যাব পাশাপাশি তিনি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে খুব উপড়ে দিয়েছেন তার বক্তব্য মুসলমানদের এক কার্ড টা হতে দিও না বিভাজন করে রাখো এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিসন্ধি। আগামী ১ ফেব্রুয়ারি ব্রিগেডে তিনি সভা করবেন।১০ লাখ লোকের জমায়েত করবেন ১০ ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদের তৈরীর কাজ শুরু হবে। বেঙ্গালুরুর একটি সংস্থাকে তিনিই মসজিদ তৈরি করার বরাত দিয়েছেন।

এইরকম নানা কথা তিনি ফুরফুরা শরীফে দাঁড়িয়ে সাংবাদিকদের জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, দলের জোট প্রসঙ্গে তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করবেন ।সিদ্ধান্ত যার যার। তবে বিজেপিকে হারাতে আর তৃণমূলকে হারাতে তিনি এই লড়াইয়ের ডাক দিয়েছেন। এদিকে ,হুমায়ুনের ফুরফুরা শরীফে আশা প্রসঙ্গে আইএসএফের চেয়ারম্যান নওশাদের মন্তব্য অফিশিয়ালি কোন চিঠি পাইনি। পেলে আলোচনা হতে পারে ।আর ফুরফুরা শরীফে সবাই আসেন ।এখানে আসতে কোন বাধা নেই। কংগ্রেস ও বামের সঙ্গে কথা হয়েছে। জোটের ব্যাপারে বিজেপি তৃণমূলকে হারাতে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে আইএসএফ থাকবে আগামী নির্বাচনে। যদিও হুমায়ুন জানিয়ে দিয়েছেন, তিনি কাউকে কোন চিঠি দেবেন না। যা বলার ওপেন বলবেন ।তার মন্তব্য, পোষালে বসবে।

কাউকে চিঠি দেওয়ার মতো দুর্বল জায়গায় হুমায়ুন কবীর নেই। হুমায়ুন আরো বলেন, তিনি যখন মেয়ের বিয়ে দেবেন তখন সবাইকে কার্ড ও চিঠি দেবেন ।জোট না হলে না হবে। তিনি অফিশিয়ালি চিঠি দিয়ে জোট করার জন্য বলবেন না। তার কোন ইগো নেই। যার ইচ্ছে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে ভাববেন, তাহলে যে কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বসতে রাজি আছেন। হুমায়ুনের ফুরফুরা সফর নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী বলেন, উনি যে উদ্দেশ্যে এসেছিলেন, সেই জায়গা এটা নয়। ফুরফুরার দরবার একটি তীর্থক্ষেত্র। এখানে যে কেউ আসতে পারেন ।যেকোনো দলের লোক আসতে পারেন ।কিন্তু উনি যে লক্ষ্যে এসেছেন সেটা ভুল।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া