বিচ্ছেদের পরেও অটুট সম্পর্ক আমির-কিরণের

দাম্পত্য জীবনে ইতি টানলেও বন্ধুত্ব ও পেশাদার জীবনে কোনওভাবেই বিচ্ছিন্ন হননি। তাই এখনও তাঁরা দুজনে বেশ চুটিয়ে কাজ করছেন কিরণ রাও ও আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বটে। তবে তাঁদের মধ্যে এখনও যোগাযোগ অবিচ্ছিন্ন। আমির খান ও কিরণ রাও, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেও তাঁরা তাঁদের বন্ধুত্ব ও পেশাদার জীবনে কোনওভাবেই বিচ্ছিন্ন হননি। তাই এখনও তাঁরা দুজনে বেশ চুটিয়ে কাজ করছে। সোমবার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দেখা গেল আমির খানকে। কাজের খাতিরেই একটি মিটিং অ্যাটেন্ড করতে যান তাঁরা। কাজ শেষে বাইরে বেরিয়ে আসতেই তাঁদের দুজনকে দেখে সংবাদমাধ্যমের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি শুরু হয়। সেখানেই পোজ দিতে দেখা গেল আমির ও কিরণকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।  মিটিং সেরে বেরিয়ে বাইরে নিজেদের গাড়ির জন্য অপেক্ষমাণ কিরণ ও আমিরকে দেখা গেল কোনও বিষয় নিয়ে আলোচনা করতে। এরপর দুজনের গাড়ি এলে তাঁরা তাঁদের টিমের সঙ্গে বেরিয়ে যান নিজের গন্তব্যে। তবে যাওয়ার আগে দুজন দুজনকে আলিঙ্গন করতেও ভলেন না। এর থেকেই স্পষ্ট তাঁদের দাম্পত্য জীবনে ইতি টানলেও তাঁরা দুজনের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেছেন বিচ্ছেদের পরেও। 

আমির এবং কিরণ ২০০৫ সালে গাঁটছড়া বাধেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাঁরা ইতি টানেন গত বছর জুলাইয়ে। একসঙ্গে নিজেদের সন্তান আজাদের সমস্ত দায়িত্ব তাঁরা পালন করবেন বলেও সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন স্বয়ং আমির। লিখেছিলেন-‘ তাঁরা এই দীরঘ ১৫ বছরের বিবাহিত জীবনে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেছেন। তবে তাঁরা এবার তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তাই এখন থেকে আর দম্পতি হিসাবে নয় তাঁদের সন্তান আজাদের মা বাবা হিসাবেই শুধু থাকবেন। ‘ এখানেই শেষ নয়। অন্যান্য সম্পর্কে যেভাবে ইতি তানা হয় সেভাবে না বরং তার থেকে অনেকটা অন্যরকম ভাবেই তাঁরা তাঁদের জীবন প্রবাহে ভেসেছেন। কিরণ জানিয়েছিলেন একসাথে না থাকলেও তাঁরা একসাথে কাজ করবেন। আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমিরের সঙ্গে কাজ করছেন কিরণ। এই ছবিতে করিনা কাপূর খানের সঙ্গে কাজ করবেন আমির। যা মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।  

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র