চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাতসকালে রেড রোডে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রেলিংয়ে ধাক্কা মালবোঝাই লরির

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই বড় দুর্ঘটনা! সোমবার (১২ জানুয়ারি) ভোরে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোডে বড় দুর্ঘটনা ঘটেছে। একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় রাস্তার পাশের রেলিংয়ে। যার ফলে রেলিংয়ের কিছু অংশ ভেঙে পড়ে। আর লরিটিরও সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক ভিতরে আটকে পড়েন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। এবং জানালা কেটে চালককে উদ্ধার করে বলে খবর। এরপর তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ঘটনা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছে আম্বেদকরের মূর্তিটি।

এর জেরে সকালের দিকে রেড রোডে যান চলাচল ব্যাহত হয়। অবশ্য পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনাটি ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার সবেমাত্র দিনের আলো ফুটেছে। কিন্তু শীত যেহেতু, তাই চারপাশটা কুয়াশাচ্ছন্ন ছিল। আর রেড রোড দিয়ে দ্রুত গতিতে আসছিল দুর্ঘটনাগ্রস্থ মালবোঝাই লরিটি। উল্টোদিক থেকে আসছিল একটি বাস, চারপাশ কুয়াশায় ঢাকা থাকায় দেখতে না পেয়েই লরিটি বাসের মুখোমুখি পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, চালক বেগ নিয়ন্ত্রণ করতে গেলেও আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এরপরেই লরিটি সজোরে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা দেয় এবং আরও খানিকটা এগিয়ে যায়। কাছেই ছিল আম্বেদকরের মূর্তি। আরেকটি এগিয়ে গেলেই সংবিধানের প্রণেতার মূর্তিটি ভেঙে যেত। অল্পের জন্যে বেঁচে যায় মূর্তিটি। এরপর পাশে ময়দান থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে রেড রোডে ছুটে আসেন। ডাকা হয় দমকল বাহিনীকেও। জানালা ভেঙে লরির ভিতরে আটকে পড়া চালককে উদ্ধার করেনহয়। চালকের ক্ষত বিক্ষত হয়ে গিয়ে ছিলেন। তাঁকে তড়িঘড়ি SSKM হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত তিনি সংকটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভোরবেলা এই দুর্ঘটনার জেরে রেড রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এরপর পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে রাস্তা পরিষ্কার করে। এবং যান চলাচল স্বাভাবিক হয়।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ