‘নিরাপত্তার স্বার্থে’ বাংলাদেশ বিশ্বকাপ দলে মুস্তাফিজকে না রাখার পরামর্শ আইসিসির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র চার সপ্তাহ আগে একটি বিস্ফোরক তথ্য সামনে আনলেন দেশটির যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র চার সপ্তাহ আগে একটি বিস্ফোরক তথ্য সামনে আনলেন দেশটির যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব চলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে ৯.২০ কোটি টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর অর্থাৎ সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাঁকে দলে টানার পর থেকেই শুরু হয় বিতর্ক। কেননা ও দেশে এখন হিন্দুদের টেকা দুর্বিষহ হয়ে উঠছে।

তাই সে দেশের ক্রিকেটারের ভারতে কোনও জায়গা নেই বলে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এরপর BCCI মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর থেকেই BCB-এর সঙ্গে দ্বন্দ্ব চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার এই বিষয়েই একটি বিস্ফোরক তথ্য সামনে আনলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। T20 বিশ্বকাপ হচ্ছে ভারতে। তাই দেশের খেলোয়াড়দের যাতে ভারতে খেলতে না হয়, তার অনুমতি চেয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছিল বিসিবি। অবশেষে এই চিঠির উত্তর দিল আইসিসি।

বিসিবিকে পাঠানো চিঠিতে আইসিসি বলেছে, পেসার মুস্তাফিজ রহমানকে ছাড়াই বাংলাদেশের T20 দল গঠন করতে হবে। কারণ তিনি দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এই অজুহাতে মুস্তাফিজকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণার সুপারিশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (ICC)। বিষয়টি একটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আইসিসির চিঠিতে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। যার অন্যতম হল, মুস্তাফিজ রহমানের অন্তর্ভুক্তি। সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়। প্রতিক্রিয়ায় আইসিসির দাবি, এই উত্তপ্ত পরিস্থিতিতে দলে মুস্তাফিজের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।

তবে এ বিষয়ে আইসিসিকে কটাক্ষ করে আসিফ নজরুল বলেছেন, আইসিসি যদি মনে করে, দলের সেরা পেসারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল গড়া হবে, তা হবে হাস্যকর। এরপর ভারতের উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং গত ১৬ মাসের ‘বাংলাদেশ বিদ্বেষী ক্যাম্পেইন’-এর প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য সম্ভব নয়। বিসিসিআই যখন উগ্র শক্তির কাছে নতি স্বীকার করে মুস্তাফিজকে বাদ দিয়েছে। সেখানে খেলার পরিবেশ নেই, আমরা কোনও প্রকার নতি স্বীকার করব না।’ এদিকে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। তবে গুঞ্জন আইসিসি ভারতের ভেতরেই চেন্নাই বা তিরুবনন্তপুরমকে বাংলাদেশের খেলার জন্যে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে। তবে এ করেও লাভ নেই বলে জানিয়েছেন আসিফ নজরুল। তাঁর কথায়, চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। ভারতের কোনও প্রান্তেই এখন খেলার পরিবেশ নেই। ভেন্যু বদলাতে হলে শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরাতে করতে হবে।’ তবে কানাঘুষো খবর, আইসিসি এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনও চিঠি পাঠায়নি।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের