আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দলের হয়ে প্রচার করুন‌’‌, ডিজিটাল যোদ্ধাদের কনক্লেভে বার্তা দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: এবার তৃণমূল কংগ্রেসের ‘ডিজিটাল যোদ্ধা’দের কনক্লেভে উপস্থিত হয়ে বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে কী করতে হবে বাতলে দিলেন। অপরদিকে বিধানসভা নির্বাচনে ২৫০ আসন জিততে হবে বলেও লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। নেতা–কর্মীদের তৃণমূল কংগ্রেস সাংসদের নির্দেশ, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।

এখন ডিজিটালের যুগ। তাই ভোটও হয় অন্য ধারাতে। ডিজিটাল মিডিয়ায় এখন মানুষ বেশি চোখ রাখেন। তাই সেখানে তৃণমূল কংগ্রেসের কাজকর্ম, জনমুখী প্রকল্প এবং বিরোধী দলের মিথ্যে অপপ্রচার খণ্ডন করতে হবে সোশ্যাল মিডিয়াতেই। এমনই বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কোনও ছোট–মেজ–সেজ নেতাদের নামে প্রচার নয়। দলের হয়ে প্রচার করতে হবে। কারণ ব্যক্তি নয়, দলই বড়। রাজ্য সরকারের প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়ায়।’‌

এদিকে নানা ঘটনা নিয়ে মিথ্যে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বিজেপি। আজ এই অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড–ইন কমান্ড। তাই এই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌নিজের স্বার্থে দলকে ব্যবহার করলে সেটা বরদাস্ত করা হবে না। দলকে ভালবাসতে হবে। আমজনতার পাশে দাঁড়াতে হবে। ব্যক্তি নয়, দলই বড়। মেজো–সেজো নেতার নামে জয়ধ্বনি নয়। দলকে ভালবাসুন। রাজ্য সরকারের সাফল্যের কথা দেখানো হয় না। আর সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। যাতে মানুষ জানতে পারে।’‌

অন্যদিকে এরপরই কর্মীদের উদ্দেশে অভিষেক বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দেন। যাতে বিজেপিকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা যায় সে কথাও বুঝিয়ে দেন তিনি। অভিষেকের কথায়, ‘‌সংবাদমাধ্যম যদি প্রচার না করে তাহলে আমাদেরই করতে হবে। তার জন্য রয়েছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, এক্স, ইউটিউব। আপনারা আমাদের সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরুন। বিজেপির অর্থবল রয়েছে। আমরা মিথ্যেবাদীর পার্টি নই। আমরা আদর্শের উপর দল করি। আমরা রটনাকে ঘটনা বানাতে পারব না যেটা বিজেপি করে। ওরা বাংলাকে কলুষিত করার জন্য অনেক কিছু করে। আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। বিজেপি যদি কিছু পোস্ট করে সঙ্গে সঙ্গে তা যাচাই করে পালটা দিন। এবার ফলাফল ২৫০ করতে হবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ