১৪ না ১৫ জানুয়ারি, কবে পালিত হবে মকর সংক্রান্তি উৎসব? জ্যোতিষীরা কী বলছেন?

মকর সংক্রান্তিতে কর্ম সিদ্ধি এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হবে। সূর্য মকর রাশিতে প্রবেশ করার পরেই মকর সংক্রান্তি উৎসব পালিত হবে। মকর সংক্রান্তি মানে উত্তরায়ণের শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মের কাছে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। দেশজুড়ে এটি উৎসাহের সঙ্গে পালিত হয়। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে, এবার মকর সংক্রান্তির কবে পড়েছে, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ বলছেন মকর সংক্রান্তি ১৪ জানুয়ারিতে পড়েছে, আবার কেউ কেউ বলছেন, ১৫ জানুয়ারী সংক্রান্তি উদযাপন হবে। তবে দেশের কিছু শীর্ষস্থানীয় জ্যোতিষীরা মকর সংক্রান্তির সঠিক তারিখ এবং পুজোর শুভ সময় জানিয়েছেন।

মকর সংক্রান্তিতে কর্ম সিদ্ধি এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হবে। সূর্য মকর রাশিতে প্রবেশ করার পরেই মকর সংক্রান্তি উৎসব পালিত হবে। মকর সংক্রান্তি মানে উত্তরায়ণের শুরু। এই সংক্রান্তিতে দেবতারা সূর্যের কাছ থেকে সম্পদ, সমৃদ্ধি এবং গৌরবের আশীর্বাদ পান। যেহেতু সূর্য ১৪ জানুয়ারী মকর রাশিতে প্রবেশ করবে, তাই ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি উদযাপন হবে বলে জানিয়েছেন জ্যোতিষী রা। তবে, যারা ১৫ জানুয়ারী মকর সংক্রান্তি উদযাপনের কথা ভাবছেন, তাদের ১৫ জানুয়ারী বৃহস্পতিবার খিচুড়ি খাওয়া নিষিদ্ধ। গ্রহের অবস্থান বিবেচনা করে, ১৪ জানুয়ারী ষষ্ঠীলা একাদশীর সঙ্গে মকর সংক্রান্তি উদযাপিত হবে।

আর এক জ্যোতিষী বলেছেন, পঞ্চাঙ্গ অনুসারে, ১৪ জানুয়ারী সূর্য উত্তরায়ণে প্রবেশ করে। সময়টি বিকাল ৩:১৩ টা। যা স্থায়ী হবে বিকাল ৫:৪৫ টা পর্যন্ত। ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি পালিত হবে, কারণ এই দিনে সূর্য উত্তরায়ণে প্রবেশ করে। এছাড়া, এবার একাদশী ১৪ জানুয়ারী সকালে শুরু হবে। তবে মকর সংক্রান্তির কিছু নির্দিষ্ট সময় পূজা ও দানের জন্য বিশেষভাবে শুভ। এই সময়ে স্নান, পূজা এবং দান বিশেষ পুণ্য বয়ে আনে। মহাপুণ্যকাল: বিকাল ৩:১৩ থেকে ৪:৫৮ পর্যন্ত। বিশ্বাস করা হয়, এই সময়ে সম্পাদিত ধর্মীয় কার্যকলাপ সর্বাধিক ফল দেয়। অনেকেই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করবেন। তারপর পূজা ও দান করবেন। এই দিনে স্নান এবং দান করার জন্য শুভ সময় হল সকাল ৯:০৩ থেকে সকাল ১০:৪৮ পর্যন্ত।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’