নিঠারি কাণ্ডের ছায়া দিনহাটায়! নরমাংস ভক্ষণের জন্য ভবঘুরেকে খুন, ধৃত ঘাতক

Share:

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা:  উত্তরপ্রদেশের নিঠারি হত্যাকাণ্ড স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশবাসীকে। স্বাধীন ভারতের বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর হত্যাকাণ্ডগুলির মধ্যে অন্যতম ছিল। শারীরিক নির্যাতন, খুন, নরমাংস ভক্ষণ এবং শবদেহের সঙ্গে সঙ্গমের চেষ্টার মতো একাধিক ভয়ঙ্কর অপরাধের প্রমাণ মিলেছিল। এবার সেই রকম ভয়ঙ্কর ঘটনার নিদর্শন পাওয়া গিয়েছে কোচবিহারের দিনহাটায়। নরমাংস ভক্ষণের অভিলাষ নিয়ে এক ভবঘুরেকে খুন করার অপরাধে ফেরদৌস আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দিনহাটার মহুকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধীমান মিত্র সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলনে জানান, ‘গত ১০ জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকা কুড়শা হাটের একটি প্রত্যন্ত শ্মশানের পাশের জলাশয় থেকে অজ্ঞাতপরিচয়ধারী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের গলায় ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল। স্থানীয়রা জানান, ওই ভবঘুরে শ্মশানের কাছেই এক ঝুপড়িতে ছিলেন। খুনের মামলা রুজু করে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে একই এলাকার থরাইখানা গ্রামের ফেরদৌস আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। জেরার মুখে ফেরদৌস জানান,শুধুমাত্র নেশায় মত্ত হয়ে ওই ভবঘুরেকে খুন করেছিল। খুনের পর মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে আসে এবং দেহ পরিষ্কার করে। তার উদ্দেশ্য ছিল মৃতদেহের মাংস খাওয়ার। যেহেতু সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তি শ্মশানে থাকত তাই সেটি ছিল অভিযুক্তের সহজ টার্গেট।’

শুধু ওই ভবঘুরে নাকি আরও কাউকে খুন করেছে ফেরদৌস তা জানতে তাকে চারদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। নরমাংস ভক্ষণের ইচ্ছায় মানুষকে খুন করার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ধৃত যুবক মানসিক বিকারগ্রস্থ হতে পারেন বলেও মনে করছেন মনস্তত্ত্ববিদরা।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্য়বসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি