প্রচারে যাওয়ার পথে বাধা, আমেদাবাদে নামতে পারল না ইমরান হাশমীর বিমান, কী হয়েছে?

মঙ্গলবার (১৩ জানুয়ারী) আসন্ন ওয়েব সিরিজ 'তাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব'-এর প্রচারের জন্যে মুম্বই থেকে আমেদাবাদ যাচ্ছিলেন অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিমান বিভ্রাটের সম্মুখীন বলিউড অভিনেতা ইমরান হাশমি। মঙ্গলবার (১৩ জানুয়ারী) আসন্ন ওয়েব সিরিজ ‘তাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব’-এর প্রচারের জন্যে মুম্বই থেকে আমেদাবাদ যাচ্ছিলেন অভিনেতা, কিন্তু মাঝ পথেই তাঁর বিমানটিকে আমেদাবাদে নামানোর বদলে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিনেতা আকাশা এয়ারের বিমানে চেপে উড়ছিলেন। কিন্তু মাঝ রাস্তায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই কারণে বিমানটিকে আমেদাবাদে নামানোর বদলে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এবং জয়পুর বিমানবন্দরে সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

জানা যাচ্ছে, অভিনেতা তাঁর আসন্ন ওয়েব সিরিজের প্রচারের জন্যে আমেদাবাদ যাচ্ছিলেন। আকাশা এয়ারের ফ্লাইট QP 1781, যা বোয়িং 737 MAX 8 দ্বারা পরিচালিত, মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ৮.৪০ মিনিটে তিনি মুম্বই থেকে এই বিমানে চেপেছিলেন এবং সকাল ১০ টা নাগাদ বিমানটির আমেদাবাদ বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল। কিন্তু আমেদাবাদের কাছে পৌঁছান মাত্রই বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার ফলে বিমানটির অবতরণে সমস্যার হয়। পাইলটরা দুবার এটিকে অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু উভয় প্রচেষ্টাই ব্যার্থ হয়, যার কারণে বিমানটিকে আবার আকাশে উড়িয়ে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানেই এটি নিরাপদে অবতরণ করেছে। তবে অভিনেতা সম্পূর্ণ ভাল আছেন।

বোয়িং বিমানটির ঠিক কী সমস্যা হয়েছিল তা জানা যায়নি। বর্তমানে বিমান বিভ্রাটের কথা শুনলেই সবার মনে আতঙ্কের সৃষ্টি হয়। কেননা গতবছর জুনে আমেদাবাদ বিমান বন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান ভেঙে চুরমার হয়ে যায়। যার ফলে মৃত্যু হয় প্রায় ২৪১ জনের। নিহত সকল যাত্রীকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এবং কয়েকদিন এয়ার ইন্ডিয়ার বিমানে চাপা থেকে দূরে ছিলেন যাত্রীরা। এই ঘটনায় একজনই বেঁচে আছেন, এবং তিনি এখন সুস্থ।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?