ইরানের হাসপাতাল-সড়কে লাশের স্তুপ, ‘গৃহযুদ্ধে’ নিহত ১২ হাজারের বেশি!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে কার্যত শুরু হয়েছে ‘গৃহযুদ্ধ’। দেশটির সর্বোচ্চ শাসক আয়াতুল্লা আলি খামেইনি-সহ মোল্লাদের ক্ষমতা থেকে হটানোর ডাক দিয়ে পথে নেমেছেন লক্ষ-লক্ষ ইরানি। গত ১৫ দিনের বেশি সময় ধরে চলা বিক্ষোভে কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইরান সরকার।  তবে এক ইরানি আধিকারিক (নাম প্রকাশে অনিচ্ছুক) সংবাদ সংস্থাকে জানিয়েছেন, চলতি বিক্ষোভে ২ হাজারের মতো প্রাণহানি ঘটেছে। যদিও প্রাণহানি নিয়ে  বিস্ফোরক দাবি করেছে দেশ থেকে বিতাড়িত ইরানিদের সংগঠন ‘ইরান ইন্টারন্যাশনাল’। সংগঠনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘চলতি বিক্ষোভে ইরানে কমপক্ষে ১২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে সিংহভাগই বিক্ষোভকারী। ইরানের আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যা।’

রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন পশ্চিমী দেশের সামরিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। আর তাতেই সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে আয়াতুল্লা আলি খামেইনির সরকারের উপরে। গত ১৫ দিন ধরে চলছে বিক্ষোভ। মসজিদ থেকে শুরু করে রেডিও স্টেশনে আগুন জ্বালিয়ে দিয়েছে। এছাড়া  অন্তত অর্ধশতাধিক মসজিদ ও ১৮০টি অ্যাম্বুলেন্সে আগুন ধরানো হয়েছে। বিক্ষোভকারীরা।তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে। শিরাজ, কোম ও হামেদান শহরে বিক্ষোভকারীদের হাতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। ইরান সরকার চলতি বিক্ষোভের পিছনে আমেরিকা ও ইজরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। বিক্ষোভের আগুনে ঘি ঢেলে চলেছে ডোনাল্ড ট্রাম্পের আলটপকা মন্তব্য। বিক্ষোভকারীদের উপরে গুলি চালালে ইরান আক্রমণ করা হবে বলে হুঙ্কার ছেড়েছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই মাঠে নেমেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চলতি বিক্ষোভের কড়া সমালোচনা করে সেনাবাহিনীর আভিজাত শাখাটির তরফে বলা হয়েছিল,  ‘সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা আধিকারিক-কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অর্জন রক্ষা করা কোনওভাবেই আপসের বিষয় নয়। রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষায় এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

ওই হুমকির পরেই বিক্ষোভ দমনের নামে কার্যত গণহত্যা সংগঠিত হয়েছে বলে দাবি ‘ইরান ইন্টারন্যাশনালের’। সংগঠনের ওয়েবসাইটে বলা হয়েছে, গত ৮ ও ৯ জানুয়ারী রাতে মূলত ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং বাসিজ বাহিনী এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনির সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছিল। বিক্ষোভকারীদের কামানের গোলা উড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদ। হাসপাতালগুলোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আর মর্গগুলোতে জমেছে মরদেহের স্তুপ। বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড় এবং হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরান ইন্টারন্যাশনালের দাবি, ‘যে ১২ হাজার প্রাণ ঝরেছে তার সিংহভাগই তরুণ এবং বয়স ৩০-এর নিচে। ওই হত্যাকাণ্ড কোনও আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। পূর্বপরিকল্পিত এবং ইরান সরকারের শীর্ষ পদে থাকা নেতারা নিজেদের দেশের তরুণ প্রজন্মকেই নির্বিচারে হত্যা করিয়েছেন।’

’

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?