আইসিসি তুলে দেওয়ার দাবি জানালেন বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি তুলে দেওয়ার দাবি জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাঈদ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে রাখঢাক না রেখে আইসিসিকে তুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি যদি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে তাদের অস্তিত্বেরই কোনও প্রয়োজন নেই।’  শুধু তিনি নন, টেস্ট খেলুড়ে একাধিক দেশের ক্রিকেটারদেরও একই মনোভাব বলে দাবি করেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার। এই প্রথম বিশ্বের কোনও ক্রিকেটার আইসিসি তুলে দেওয়ার দাবি জানালেন।

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের খেলা কলকাতা-মুম্বই থেকে সরিয়ে কলম্বোয় নিয়ে যাওয়ার আব্দার জানিয়েছে। যদিও সেই আব্দার খারিজ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তবে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েনের মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা পাকিস্তানের মাটিতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন। যদিও বাংলাদেশের গ্রুপে থাকা বাকি দলগুলির তরফে জানানো হয়েছে, সন্ত্রাসীদের আঁতুড়ঘর পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয় তারা।

ওই রাম ধাক্কার পরেই আইসিসির উপরে চটেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাঈদ আজমল। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে তুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতের পুতুলে পরিণত হয়েছে আইসিসি। কতটা অসহায় তা বুঝতে পারবেন, পাকিস্তানের মাটিতে ভারতীয় ক্রিকেটারদের না পাঠানোর সিদ্ধান্তে। পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের না খেলার কোনও যৌক্তিক কারণ নেই। কিন্তু আইসিসি অসহায়, কারণ এটি এখন ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত। বিশ্ব ক্রিকেটের সার্বিক স্বার্থে যদি আইসিসি নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে না পারে’ তাহলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত।’

 

 

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের