আরও বেশী সংক্রামক নতুন ওমিক্রন ছড়িয়েছে ৫৭ টি দেশে, সতর্কবার্তা হু’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের শুরু থেকেই বিশ্বজুড়ে নতুন করে ব্যাটিং করা শুরু করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ২০২১ সালে বিশ্বের প্রায় সমস্ত দেশেই যখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল করনা পরিস্থিতি ঠিক তখনই সুদূর দক্ষিণ আফ্রিকায় খোঁজ মেলে এই নতুন প্রজাতির। খোঁজ মেলার পরে এক মাসও কাটেনি। তার আগেই একাধিক দেশে এসে হানা দেয় ওমিক্রন। বাদ যায়নি আমাদের দেশ ভারতও। ওমিক্রনের হামলায় আবারও দেশ তথা বিশ্বজুড়ে হু হু করে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এইভাবে প্রায় এক মাস ধরে টালমাটাল পরিস্থিতি চলার পরে যখন আবার একটু একটু করে ঠিক হচ্ছে পরিস্থিতি, স্বাভাবিক ছন্দে ফিরছে বিশ্ব ঠিক তখনই অশনি সংকেত দিল হু। সম্প্রতি হু সতর্ক করেছে যে করোনার নতুন প্রজাতি ওমিক্রনেরও নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে, যা আগের থেকে আরও বেশী সংক্রামক এবং ইত্মধ্যেই সেটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ৫৭টি দেশে। 

উল্লেখ্য, ১০ সপ্তাহ অর্থাৎ প্রায় আড়াই মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ওমিক্রনের কথা জানিয়ছিল। সেই সময় হু জানিয়ছিল করোনার এই নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশী সংক্রামক। কিন্তু সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই খোঁজ মিলেছে ওমিক্রনের ‘সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট’ ‘বিএ.২’-এর। এবং এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে অনেক বেশি। মঙ্গলবার এই প্রসঙ্গে হু আরও জানিয়েছে, ইতিমধ্যেই বিশ্বের অন্তত ৫৭টি দেশে এই নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে এবং গবেষণায় দেখা গিয়েছে এটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। হু’র ব বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই এই ভ্যারিয়েন্ট আরও দ্রুত অন্যান্য দেশগুলিতেও ছড়িয়ে  পড়বে। 

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা এই প্রসঙ্গে আরও জানিয়েছে যে, এই সাব-ভেরিয়েন্টগুলির মধ্যে পার্থক্য সম্পর্কে এখনও খুব কমই জানা ছিল এবং এটি ঠিক কতটা সংক্রামক ও এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি কি কি সেই সম্পর্কে আরও জানার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে বিজ্ঞানীদের দাবি, আগে যদি কেউ মৃদু উপসর্গ সমেত ওমিক্রন আক্রান্ত হয়ে থাকেন, তা হলেও যে তিনি নিস্তার পাবেন তারও কোনও নিশ্চয়তা নেই। কারণ, তাঁর শরীরে ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকারই সম্ভাবনা বেশি। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার করা এক নতুন গবেষণায় উঠে এসেছে এই সমস্ত তথ্য।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের