ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ, কী নিয়ে কথা দু’‌পক্ষের?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ তোলপাড় হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। কারণ ঝাড়খণ্ডে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর তাই সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় চলে বিক্ষোভ। তার জেরে রেল এবং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। টায়ার জ্বালিয়ে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে থাকেন। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের হত্যা হয়েছে। এই খুনে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করার আবেদন জানালেন অভিষেক। আর এই বিষয়টি গুরুত্ব দিয়ে হেমন্ত সোরেন দেখবেন বলেছেন বলে সূত্রের খবর।

আজ, শুক্রবার সকালে বেলডাঙার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের দেহ ঝাড়খণ্ডে উদ্ধার হয়। সেখানে তিনি কাজে গিয়েছিলেন। আলাউদ্দিনের পরিবারের দাবি, আলাউদ্দিনকে খুন করা হয়েছে। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন এবং মাঝেমধ্যে শ্রমিকের কাজও করতেন। সেখানে আলাউদ্দিনকে নির্মমভাবে খুন করা হয়েছে। যে ঘরে ভাড়া থাকতেন আলাউদ্দিন সেখান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে আলাউদ্দিনের প্রতিবেশী তথা গ্রামবাসীদের অভিযোগ, যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদের শ্রমিক হওয়ায় এমন পরিণতি হয়েছে।

এদিকে এই খবর চাউর হতেই এলাকা অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি অগ্নিগর্ভ আকার নেয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে চলে বিক্ষোভ। তাতে চাপে পড়ে যায় পুলিশ–প্রশাসন এবং রেল কর্তৃপক্ষরা। কারণ এই বিক্ষোভের জেরে আটকে পড়ে ট্রেন, বাস, লরি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত থাকতে আবেদন করেন। এমনকী বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে বলেও সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মৃতের পরিবারের পাশে রয়েছেন তাঁরা। যা ঘটেছে তা অত্যন্ত নিন্দার। এই ঘটনার বিচার হবে।

অন্যদিকে পুলিশ গিয়ে বারবার বুঝিয়ে অবরোধ তুলে দেয়। তারপরই স্বাভাবিক হয় যান চলাচল। ছাড়ে আটকে থাকা ট্রেনগুলি। এমন পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার পরিযায়ী শ্রমিক খুনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য হেমন্ত সোরেনকে অনুরোধ করেছেন অভিষেক। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অভিষেককে আশ্বাস দিয়েছেন, যথাযথ ব্যবস্থা নেবে তাঁর পুলিশ। তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক