মার্কিন যুক্তরাষ্ট্রে পরপর দুটি স্কুলে চলল গুলি, হত ৩ পড়ুয়া

একই দিনে ঘটা পৃথক এই দুই ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ফের সশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলল গুলি। জানা যাচ্ছে মঙ্গলবার আমেরিকার পরপর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকবাজেরা হামলা চালিয়েছে। একই দিনে ঘটা পৃথক এই দুই ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩ জনের। মঙ্গলবার সকালে প্রথম হামলার ঘটনাটি ঘটে ভার্জিনিয়ার একটি কলেজে। বন্দুকবাজের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কলেজের কর্তব্যরত দুই ক্যাম্পাস পুলিশ অফিসারের। অন্যদিকে ওই একই দিনে মিনেসোটার একটি স্কুলেও গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। ওই হামলায় একজন পড়ুয়ার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও একজন। 

ভার্জিনিয়া রাজ্য পুলিশ এই ঘটনা প্রসঙ্গে টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, ‘ এক অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন ব্যক্তি ভার্জিনিয়া কলেজের মধ্যে প্রবেশ করে ওই কলেজের একজন ক্যাম্পাস আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং একজন ক্যাম্পাস নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে।’ ভার্জিনিয়ার ব্রিজওয়াটার কলেজ ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ। ওই কলেজের মধ্যে যে হামলা চালিয়েছিল সেই আলেকজান্ডার ওয়ায়াট ক্যাম্পবেল নামের ২৭ বছর বয়সী ব্যক্তিকে পরে গ্রেফতার করে ভার্জিনিয়া পুলিশ। তবে ঠিক কি কারণে ওই ব্যক্তি হঠাৎ কলেজ ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে ওই দুই পুলিশ আধিকারিককে গুলি করে হত্যা করেছে সেটা এখনও স্পষ্ট নয়। 

অন্যদিকে অপর ঘটনাটি ঘটেছে মিনেসোটার রিচফিল্ড শহরের একটি স্কুলের সামনে। এই ঘটনা প্রসঙ্গে রিচফিল্ড পুলিশ প্রধান জে হেনথর্ন স্টারট্রিবিউন নামের একটি স্থানীয় পত্রিকাকে জানিয়েছেন, ‘হামলাকারীরা একটি গাড়িতে করে পালানোর আগে ওই স্কুলের দক্ষিণ শিক্ষা কেন্দ্রের বাইরে একটি ফুটপাতে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এই ঘটনায় একজন শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে আহত হয় আরও দুজন পড়ুয়া। পরে মিনেসোটার ওই দুই হামলাকারীকেও গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যার মৃত্যু হয়েছে তাকেও চিহ্নিত করা হয়েছে। জানা যাচ্ছে মৃত ওই ছাত্রের নাম জামারি রাইস। সে ওই এলাকার ব্ল্যাক লাইভস ম্যাটার অ্যাক্টিভিস্ট কর্টেজ রাইসের ছেলে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের