হানিমুনে স্বপ্নের ঠিকানা ‘মিনি মালদ্বীপ’, প্রেমের নতুন অধ্যায় লিখুন আন্দামানে

Share:

নিজস্ব প্রতিনিধি: হানিমুন যেতে চাইছেন? কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না! হানিমুন মানেই কিন্তু বিদেশ নয় কখনো কখনো দেশের বুকে লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর প্রেমের ঠিকানা। চলুন তাহলে সেই প্রেমের ঠিকানার সন্ধান দেই।

নীল সবুজ স্বপ্নে মোরা এক রূপকথার ঠিকানা, যেখানে প্রেমের প্রথম অধ্যায় শুরু হয় ঢেউয়ের শব্দে আর নোনা বালির ছোঁয়ায়। নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে যারা ভিড়ভাট্টা নয়, খুঁজছেন নির্জনতা রোমান্স আর এক টুকরো শান্তি তাদের হাতছানি দিচ্ছে ভারতের ‘মিনি মালদ্বীপ’ আন্দামান। আন্দামান মানে কেবল সমুদ্র আরও সৈকত নয়, আন্দামান মানে সময়কে একটু থামিয়ে দেওয়া। হ্যাভলক (স্বরাজ দ্বীপ) কিংবা নীল আইল্যান্ডের নরম নীরবতায় ভালোবাসা নিজেই কথা বলে। রাধানগর বিচের সাদা বালিতে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে সূর্যাস্ত দেখা! এ যেন ক্যামেরাবন্দি করার মতো নয়, হৃদয়ে গেঁথে রাখার মুহূর্ত। এখানে শহরের কোলাহল নেই, আসছে শুধু দুজন মানুষের নিভৃত আলাপ আর প্রকৃতির অনাবিল সঙ্গ।

আরও পড়ুন: আট থেকে আশি পছন্দ সকলের, নলেন গুড়ের উপকারিতা জানলে অবাক হবেন

রোমান্সের সঙ্গে যদি চান অ্যাডভেঞ্চার ছোঁয়া, আন্দামান তাতেও অনন্য। নীল জলের গভীরে স্কুবা ডাইভিং বা স্নরকেলিংয়ে রঙিন প্রবল আর মাছের রাজ্য দেখা একেবারে সিনেমার দৃশ্যের মতো। সি ওয়াকিং, কায়াকিং কিংবা দ্বীপান্তরে নৌভ্রমণ! প্রতিটি অভিজ্ঞতাই নতুন স্মৃতি যোগ করে হানিমুনের খাতায়। সন্ধেবেলা সমুদ্রতীরে ক্যান্ডেল লাইট ডিনার কিংবা আরামদায়ক স্পা – প্রেমকে দেয় রাজকীয় আবেশ।

কলকাতা থেকে মাত্র দুঘণ্টার উড়ানে পোর্ট ব্লেয়ার পৌঁছানো যায়। চাইলে জাহাজে দীর্ঘ সমুদ্রযাত্রার রোমাঞ্চও উপভোগ করা সম্ভব। বাজেটের মধ্যেও রয়েছে সুন্দর রিসোর্ট, হোমস্টে আর প্রাইভেট ভিলার ব্যবস্থা। সঙ্গে ইতিহাসের ছোঁয়া পেয়ে সেলুলাল জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি