ঝড়ের ধাক্কায় কাৎ উড়ান, হিথরো বিমানবন্দর সাক্ষী অভাবনীয় দৃশ্যে

রানওয়েতে নামার চেষ্টা করছিল এয়ারবাস এ-৩২১নিও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঝড়ের ধাক্কায় কাৎ হয়ে গেল প্লেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। সিএনএনের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে হিথরো বিমানবন্দরে। জানা গিয়েছে বিমানটির গন্তব্য ছিল অ্যাবেরডিন থেকে লন্ডন। জানা গিয়েছে, বিমানটি ঝড়ের ধাক্কায় একাধিকবার রানওয়ের ওপর লাফিয়ে ওঠে।

রানওয়েতে নামার চেষ্টা করছিল এয়ারবাস এ-৩২১নিও। অবতরণের কিছুক্ষণ আগে আচমকাই শুরু হয় প্রবল ঝড়। গতিবেগ ছিল ঘণ্টা ৯০ মাইল। ঝড়ের দাপট কত, তা সহজেই অনুমেয়। পাইলট দক্ষ হওয়ার পরেও কার্যত তিনি নাস্তানাবুদ হয়ে পড়েন। বিমানের পিছনের চাকা সবে রানওয়ের মাটি স্পর্শ করতেই এয়ারবাস এ-৩২১নিও-য়ের শুরু হয় লম্পঝম্প। একসময় বিমানটি রানওয়ে ছেড়ে কয়েক হাত উঁচুতে উঠে পড়ে। কখনও ডানদিকে কাৎ হয়েছে, কখনও বাঁদিকে। বিমানযাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছেন বিমানবন্দরে থাকা এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। উড়ানে বাঁদিকের ডানা একবার রানওয়ের সঙ্গে ঘষা খায়। এই অবস্থায় বিমানকে নিরাপদে অবতরণ করানো যে অত্যন্ত কঠিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিমানটি একবার রানওয়েতে অবতরণ করেও কয়েক মুহূর্তের জন্য রানওয়ের থেকে কয়েক ফুট উঁচুতে উঠে পড়ে। এই অবস্থায় রানওয়েতে নামতে গেলে বড়ো ধরনের বিপদ হতে পারে আশঙ্কা করে পাইলট এটিসিকে বার্তা পাঠায়। এটিসি থেকে সবুজ সংকেত দেওয়া হলে বিমানটি কিছুক্ষণের জন্য  রানওয়ের ওপরে চক্কর কাটতে শুরু করে। ঝড়ের গতিবেগ কিছুটা কমলে পাইলটে বিমানটি অবতরণ করান। বিমানযাত্রীরা পাইলট এবং কো-পাইলটের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের