মেয়ের প্রথম ঝলক সামনে আনলেন রাজকুমার-পত্রলেখা, নাম কী রাখলেন?

২০২৫ সালে বলিউডের একাধিক দম্পতি বাবা-মা হয়েছেন। তাঁদের মধ্যে একজন রাজকুমার রাও এবং পত্রলেখা। গতবছর নভেম্বরে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পত্রলেখা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সালে বলিউডের একাধিক দম্পতি বাবা-মা হয়েছেন। তাঁদের মধ্যে একজন রাজকুমার রাও এবং পত্রলেখা। গতবছর নভেম্বরে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পত্রলেখা। তবে মাতৃত্বকালীন সময়ে পত্রলেখা একেবারে লাইমলাইট থেকে দূরেই ছিলেন।মা হওয়ার পর তাঁর বেবি শাওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যাই হোক, কন্যা জন্মের পর তাঁর বিষয়ে আর কোনও আপডেট শেয়ার করেননি তাঁরা। পাশাপাশি মেয়ের মুখও প্রকাশ্যে আনেননি। কিন্তু সেলিব্রিটিদের সন্তানের নাম নিয়ে আলাদাই উত্তেজনা থাকে ভক্তদের মধ্যে।

ইতিমধ্যেই সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডভানি, ক্যাটরিনা কাইফ- ভিকি কৌশল তাঁদের সদ্যোজাতর নাম প্রকাশ্যে এনেছেন। অবশেষে ররিবার (১৮ জানুয়ারি) ইনস্টাগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম জানালেন রাজকুমার-পত্রলেখা। কী নাম রাখলেন মেয়ের? তারকা দম্পতি তাঁদের মেয়ের নাম রেখেছেন পার্বতী পল রাও। পাশাপাশি মেয়ের একটি ঝলকও সামনে এনেছেন। যেখানে নবজাতকের ছোট্ট হাতটি আলতো করে ধরে রেখেছেন রাজকুমার-পত্রলেখা। দম্পতির এই পোস্টে ভালবাসা উজার করে দিয়েছেন ভক্ত এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা।গত বছরের নভেম্বরে তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর দিন একটি আবেগঘন পোস্টের মাধ্যমে কন্যা সন্তানের জন্মের ঘোষণা করেছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। ইনস্টাগ্রামে আনন্দের খবরটি শেয়ার করে তাঁরা লিখেছিলেন, ‘আমরা চাঁদের উপরে। ঈশ্বর আমাদের একটি কন্যা সন্তানের আশীর্বাদ করেছেন। ধন্য বাবা-মা পত্রলেখা এবং রাজকুমার। জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।’

 

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

এবার আধ্যাত্মিক অনুভূতি কে সামনে রেখে মেয়ের নাম, পার্বতী পল রাও রাখলেন তারকা দম্পতি। রাজকুমার-পত্রলেখার প্রেমকাহিনী এক দশক আগের। হংসল মেহতার সিটিলাইটস (২০১৪) ছবিতে কাজ করার সময় তাঁদের দুজনের দেখা হয়েছিল, যেখানে তাদের অন-স্ক্রিন রসায়ন শীঘ্রই নজর কেড়েছিল সবার। এরপর একে অপরের প্রেমে পড়েন। বেশ কয়েক বছর ধরে ডেটিং করার পর, এই দম্পতি ২০২১ সালের নভেম্বরে চণ্ডীগড়ে একটি অন্তরঙ্গ বিবাহ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। কাজের ক্ষেত্রে, রাজকুমার রাওকে ‘ভুল চুক মাফ’-এ শেষবার দেখা গিয়েছে। তিনি অ্যাকশন থ্রিলার ‘মালিক’-এ অভিনয় করেছেন। এছাড়া রাজকুমারের বেশ কয়েকটি প্রকল্প পাইপলাইনে রয়েছে, যার মধ্যে রয়েছে নেটফ্লিক্স কমেডি ‘টোস্টার’, যা তিনি পত্রলেখার সঙ্গে প্রযোজনা করেছেন। যেখানে তিনি বিখ্যাত পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করবেন।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে