ভারতের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়লেন মিচেল

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে চলছে  ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। টস জিতে ভারত প্রথমে বল  করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক শুভমন গিল। ৩৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২০১-৩। ক্রিজে  রয়েছেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল, আর কিউই দলের নেতৃত্ব দিচ্ছেন মাইকেল ব্রেসওয়েল। তবে ভারতের বিপক্ষে এক অনন্য কীর্তি গড়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিয়েছেন ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়েছেন কিউই তারকা ক্রিকেটার।

ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি ভদোদরায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত চার উইকেটে জিতেছিল। এরপর কিউইরা রাজকোট ওডিআইতে সাত উইকেটে জয়ী হয়ে  সিরিজে ১-১-এ সমতা আনে। আজকের খেলায় জয়ী দল সিরিজ জিতবে। অন্যদিকে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে টানা পাঁচটি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছেন ড্যারিল মিচেল  ।

আরও পড়ুন: ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বৈভবের দুর্দান্ত ক্যাচ মনে করাল সূর্যকুমারের কথা

ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে টানা ৫০+ রানের ইনিংসের তালিকায় বর্তমানে শীর্ষে মিচেল। এর আগে কেন উইলিয়ামসন ২০১৪ সালে টানা পাঁচটি ৫০+ ইনিংস খেললেও তা ছিল  ভারতের বাইরে।  রবিবার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস  দুর্দান্ত সেঞ্চুরি জুটি গড়েন। মিচেল ১০৭ বলে তার সেঞ্চুরি পূর্ণ করেন, ১০টি চার এবং দুটি ছক্কা মারেন।   এর আগে তিনি রাজকোট ওডিআইতে ১৩১ রানে অপরাজিত ছিলেন।  

ইন্দোর ওয়ানডেতে নিউজিল্যান্ডের একাদশ

হেভন কোনি, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফাউলকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন এবং ঝুন

ফের পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের