ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বৈভবের দুর্দান্ত ক্যাচ মনে করাল সূর্যকুমারের কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বিরুদ্ধে হারা ম্যাচ কীভাবে জেতা যায় শনিবার সেটাই দেখিয়ে দিয়েছে ভারতের ছোটরা।  বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন বৈভব সূর্যবংশী  এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ধারাবাহিকভাবে নিজের যোগ্যতা প্রমাণ করছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি কেবল ব্যাট হাতেই গুরুত্বপূর্ণ অবদান রাখেননি, বরং ম্যাচ জেতার জন্য দুর্দান্ত ফিল্ডিংও করেছেন। অনেকেই বলছেন শনিবারের ম্যাচে বৈভবের ক্যাচ এদিন হার ম্যাচ জিতিয়ে দিয়েছে ভারতকে।  এই একটি ক্যাচ মনে করিয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের কথা। 

শনিবার (১৭ জানুয়ারী) বুলাওয়াতে বৃষ্টিবিঘ্নিত একদিনের ম্যাচে  প্রথমে ব্যাট করে ভারত ৪৮.৪ ওভারে ২৩৮ রান করে। অধিনায়ক আয়ুষ মাত্রে এবং বেদান্ত ত্রিবেদী শুরুতেই আউট হয়ে গেলেও হাল ধরেন বৈভব। বাংলাদেশের বোলারদের দাপটে ভারতীয় দল শুরুতেই ধাক্কা খায়। বাংলাদেশের ফাস্ট বোলার আল ফাহাদ দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট নেন। তারপর বৈভব সূর্যবংশী এবং অভিজ্ঞান কুণ্ডু দায়িত্ব নেন। বৈভব ৬৭ বলে ৭২ রানের   ইনিংস খেলেন, অন্যদিকে বাংলার অভিজ্ঞান কুণ্ডু ১১২ বলে ৮০ রান করেন। তাঁরা ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৯ ওভারে শেষ করা হয়।  বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ১৬৬ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। বাংলাদেশ শুরুটা ভালো করে, ২০ ওভারে ২ উইকেটে ১০২ রান করে। অধিনায়ক আজিজুল হাকিম এবং রিফাত বেগ দুর্দান্ত ফর্মে ছিলেন। এরপর বৃষ্টি ফিরে আসে, লক্ষ্যমাত্রা কমিয়ে ২৯ ওভারে ১৬৫ রান করা হয়। বাংলাদেশ প্রায় ম্যাচ জিতেই নিয়েছিল। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ২৬তম ওভারে। সামিউন বাসির রাতুল লং-অফের দিকে বড় শট খেলেন। বলটি বাউন্ডারিটির দিকে যাচ্ছে বলে   মনে হলেও   বৈভব সূর্যবংশী দুর্দান্ত ভাবে ক্যাচটি ধরে খেলা ঘুরিয়ে দেন। বৈভবের এই ক্যাচটিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ঐতিহাসিক ক্যাচের সঙ্গে  তুলনা করা হচ্ছে। সেটাও ছিল ভারতের বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পিছনে বড় টার্নিং পয়েন্ট। 

শুরু থেকে ভালোই খেলছিল বাংলাদেশ। ম্যাচ ছিল বাংলাদেশের হাতেই। তবে বৃষ্টি ভারতের ভাগ্য বদলে দেয়। বৃষ্টির কারণে কমে ওভার ।   ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশের জেতার জন্য লক্ষ্য হয় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ তখন  ৭০ বলে ৭৫ রান  দরকার ছিল বাংলাদেশের। রান  কমলে   ব্যাটিং করতে দলের সুবিধা হয়।  ই সুবিধা বাংলাদেশ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে  পারেনি তাঁরা। 

ফের পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের