আন্দুলে বহুতল আবাসনে প্রোমোটার আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, আন্দুল: দক্ষিণ হাওড়ার আন্দুল রোডে চুনাভাটি এলাকায় এক বহুতল আবাসনে প্রোমোটার আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব।মারধর করা হয় আবাসিকদের। আহত বেশ কয়েকজন আবাসিক সহ মহিলারাও।রবিবার দুপুরে দক্ষিণ হাওড়ার আন্দুল রোড(Andul Road) চুনাভাটি এলাকায় সানফ্লাওয়ার টাওয়ার নামের বহুতলের ঘটনা। আবাসিক দের অভিযোগ আবাসনের অভ্যন্তরীণ বৈঠকের সময় প্রমোটার আশ্রিত দুষ্কৃতীরা তান্ডব চালায় ।মারধর করা হয় আবাসিকদের ।ছাড় পাননি আবাসনে মহিলারাও । দুষ্কৃতীদের তাণ্ডবে আহত বেশ কয়েকজন মহিলাও। তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়।

মারধরের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সর্বত্র। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই আবাসনের প্রোমোটার শেখ সাকিব(Sk.Sakib)। সম্পূর্ণ ঘটনার তদন্তে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের(Nazirganj Investigation Kendea) পুলিশ। যদি এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ওই আবাসনে যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খুঁজছে। আবাসিক অভিযোগ, প্রোমোটারের সঙ্গে আসা দুষ্কৃতীরা বাবা শিকদের মারধর করার পাশাপাশি যেখানে বৈঠক বসেছিল সেখানকার সমস্ত চেয়ার ভাঙচুর করেছে।

মহিলা পুরুষ সকলকে নির্বিচারে মারধর করেছে। কোনরকম কথা না শুনে হামলা চালিয়েছে ওই বহুতলের আবাসিক দের ওপর। পুলিশ এই হামলার ঘটনায় কারা যুক্ত আছে তার জানতে বিভিন্ন মোবাইলে থাকা ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে।বহিরাগতরা কি করে ওই আবাসনের ভেতরে প্রোমোটার দের সঙ্গে আবাসিক দের বৈঠকে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আবাসিকদের অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ওই আবাসনের বৈঠকে নিজে এসেছেন প্রোমোটার। আবাসিকে নানা অসুবিধা নিয়ে যখন প্রোমোটার কে প্রশ্ন করা হয় তখন তার উত্তর দিতে না পেরে তার ইন্ধনেই দুষ্কৃতীরা গোলমাল পাকায় ।ভাঙচুর চালায় এবং আবাসিকদের মারধর করে।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি