আমহার্স্ট স্ট্রিটে শ্যামা সুন্দরী কালী মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি: অমাবস্যা তিথিতে পুজো দিতে না পেরে তুলকালাম কাণ্ড ঘটে গেল উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে। শ্যামা সুন্দরী কালী মায়ের(Shyama Sundari Kali Temple) মন্দিরে অমাবস্যা তিথিতে পুজো দিতে রবিবার সকাল থেকে হাজার হাজার পূর্ণার্থী ভিড় জমিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে হাজার হাজার ভক্ত এসেছিলেন ওই মন্দিরে পুজো দিতে। ভক্তদের দাবি, সোশ্যাল মিডিয়ায় ওই মন্দিরের পুরোহিত বলেছিলেন অমাবস্যা তিথিতে(Amabasya Tithi) রবিবার সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে। প্রচুর মানুষ সেই মন্দিরে মনস্কামনা পূরণের জন্য পুজোর ডালি নিয়ে লাইন দিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ায় মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন ভক্তরা।

ইতিমধ্যে খবর পেয়ে পুলিশ এসে ভিড় সামাল দিতে ওই মন্দিরের দরজা বন্ধ করে দেয়। এতে ভক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মন্দিরে বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ ভক্তদের বোঝাবার চেষ্টা করেন। হ্যান্ড মাইক নিয়ে এসে সাধারণ ভক্তদের ফিরে যাওয়ার আবেদন জানায় পুলিশ। এতে পরিস্থিতি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে এবার ইটপাটকেল ছুঁড়তে শুরু করে সাধারণ মানুষ। পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। দীর্ঘক্ষণ জনতা – পুলিশ খণ্ড যুদ্ধ চলে। পুজো দিতে আসা সাধারণ ভক্তদের অভিযোগ রাত বারোটা পর্যন্ত মন্দির খোলা রাখা হবে বলে সোশ্যাল মাধ্যমে জানানো হয়েছিল। অথচ রবিবার সন্ধ্যায় ছটায় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আমহার্স্ট স্ট্রিটের শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে অমাবস্যা তিথি উপলক্ষে রবিবার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল।

দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সেখানে এসে হাজির হয়েছিলেন পুজো দিতে। মন্দিরের সামনে সরু রাস্তায় অবনতি ভক্তের ভিড় ছিল। অভিযোগ অধিকাংশ ভক্তেরী পূজা দেওয়া হয়নি কিন্তু সন্ধ্যা ছটা বাজতেই মন্দিরের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভক্তরা বিক্ষোভ দেখাতে থাকেন। মন্দির কতৃপক্ষের সঙ্গে তুমুল বচসা শুরু হয় ভক্তদের। মন্দিরের কতৃপক্ষের তরফ থেকেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়।কিন্তু পুলিশও ভক্তদের ফিরে যেতে অনুরোধ জানালে শুরু হয় গোলমাল।

এরপর ভক্তদের ব্যারিকেড করে রাস্তার এক পাশে আটকে রাখে পুলিশ। এতে পরিস্থিতি আরও চরমে ওঠে। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ (Lathi Charge)করে। গোটা এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। এলাকা জুড়ে পড়ে থাকে জুতো চটি মিষ্টি ধূপকাঠি কাপড় ইত্যাদি। সাধারণ মানুষ অভিযোগ করেন, পুজো দিতে এসে পুজো দিতে না পেরে পুলিশের লাঠির ঘা খেয়ে আহত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। অনেক ভক্ত পুলিশের বিরুদ্ধে অন্যায় ভাবে লাঠিচার্জের অভিযোগ আনেন।পুলিশ ও দর্শনার্থীদের কয়েকজনের আঘাত লেগেছে আজকের ঘটনায়। পাশাপাশি পুলিশ গন্ডগোল থামাতে কয়েকজনকে আটক করেছে।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি