হুতি বিদ্রোহীদের খতম করতে আমিরশাহিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা

পাঠাচ্ছে গাইডেড মিশাইল বিধ্বংসী ইউএসএস কোল, সর্বাধুনিক যুদ্ধবিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের দামামা বাজিয়ে দিল আমেরিকা।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত থেকে সংয়ুক্ত আরব আমিরশাহিকে বাঁচাতে সে দেশে যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা। পেন্টাগন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একাধিক আন্তর্জাতিক মাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং আবুধাবির সুলতান প্রিন্স মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে।মার্কিন প্রতিরক্ষা সচিবকে আবুধাবির সুলতান সেখানকার সর্বশেষ পরিস্থিতি অবগত করান।

সূত্রের খবর, প্রাথমিকভাবে আমেরিকা সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠাচ্ছে গাইডেড মিশাইল বিধ্বংসী ইউএসএস কোল, সর্বাধুনিক যুদ্ধবিমান। প্রয়োজনবোধে সে দেশে সেনা পাঠানোর পরিকল্পনাও রয়েছে আমেরিকার। পাশাপাশি হামলার ব্যাপারে আগে থেকে সংযুক্ত আরব আমিরশাহিকে সতর্ক করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

হুতি বিদ্রোহীরা সম্প্রতি বেশ সক্রিয় হয়ে ওঠে। গত মাসে তিনবার তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলা হয় তৈল শোধনাগার লক্ষ্য করে। একই মাসে সে দেশে আল দাফরা সেনা ছাউনি লক্ষ্য করেও তারা হামলা চালায়। এই সেনা ছাউনিতে অস্থায়ীভাবে রয়েছে মার্কিন সেনা। গত সোমবার সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক হেরজোগ। সফরচলাকালীন হুতি বিদ্রোহীরা হামলা চালায়। জানুয়ারি মাসের গোড়ার দিকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরশাহির একটি জাহাজ দখল করে। তাদের অভিযোগ, ওই জাহাজে করে অস্ত্র পাচার করা হচ্ছিল। তাদের এই দাপাদাপি যে আমেরিকা আর মেনে নেবে না, সংযুক্ত আরব আমির শাহিকে সেনা সাহায্য পাঠিয়ে দেওয়ার মধ্যে দিয়ে তা আরও স্পষ্ট হয়ে গেল।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের