মাত্র ৭ টাকা ৬৫ পয়সা চুরি, মামলা চলল ৫০ বছর, অবশেষে বড় সিদ্ধান্ত নিল আদালত

আসলে মুম্বইয়ের মাজগাঁও আদালত প্রায় পাঁচ দশক ধরে চলা একটি ছোট চুরির মামলা সম্প্রতি বন্ধ করে দিয়েছে। এই মামলাটি দায়ের করা হয়েছিল ১৯৭৭ সালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫০ বছর ধরে চলার পর অবশেষে ৭.৬৫ টাকা চুরির মামলা বন্ধ করল মুম্বইয়ের একটি আদালত। কী শুনে অবাক হচ্ছেন তো? লাখ নয়, কোটি নয়, মাত্র ৭.৬৫ টাকা চুরির জন্যে এতদিন মামলা চলল? কে করল এই মামলা সেটাও নিশ্চয়ই ভাবছেন? আসলে মুম্বইয়ের মাজগাঁও আদালত প্রায় পাঁচ দশক ধরে চলা একটি ছোট চুরির মামলা সম্প্রতি বন্ধ করে দিয়েছে। এই মামলাটি দায়ের করা হয়েছিল ১৯৭৭ সালে। তখন টাকার মূল্য স্বাভাবিকভাবেই অনেক দামি ছিল। সেখানে এক ব্যক্তির মাত্র ৭.৬৫ টাকা খোয়া গিয়েছিল। প্রায় ৫০ বছর ধরে ঝুলে ছিল মামলাটি, কিন্তু বছরের পর বছর ধরে খুঁজে পাওয়া যায়নি অভিযুক্ত বা অভিযোগকারী কাউকেই। তাই আদালত মামলাটিকে অপ্রয়োজনীয় বিলম্ব অভিহিত করে বন্ধের নির্দেশ দিয়েছে। মাজগাঁও আদালতের প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট আরতি কুলকার্নি ১৪ জানুয়ারী এই আদেশ দিয়েছেন। ঘটনাটি ঠিক কী?

মামলা অনুসারে, ১৯৭৭ সালে, দুই অজ্ঞাত ব্যক্তিকে ৭.৬৫ টাকা চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যা সেই সময়ের জন্য যথেষ্ট পরিমাণের অর্থ ছিল। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল। কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, দুই অভিযুক্তকে কখনও খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে অগ্রগতির অভাবের কারণে, মামলাটি আদালতের ফাইলে চাপা পড়ে যায়। অব শেষে ৫০ বছর পরে আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারার অধীনে দায়ের করা মামলাটির মূল অভিযুক্তদের অব্যাহতি দিল। চুরি যাওয়া ৭.৬৫ টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে।

আদালত আরও জানিয়েছে, যদি অভিযোগকারীকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আপিলের সময়সীমা শেষ হওয়ার পরে এই টাকা সরকারি অ্যাকাউন্টে জমা দিতে হবে। যেহেতু চুরি হওয়া অর্থের পরিমাণ ২০০০ টাকার কম ছিল, তাই মামলাটি ফৌজদারি কার্যবিধির ২৬০ ধারার অধীনে সংক্ষিপ্তভাবে বিচারযোগ্য ছিল, যার লক্ষ্য ছোটখাটো অপরাধে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি