উন্নাওয়ের ধর্ষক কুলদীপ সেঙ্গারের জোর ধাক্কা, সাজা স্থগিতের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট

উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে আবারও জোর ধাক্কা খেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার। তাঁর সাজা স্থগিতের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে আবারও জোর ধাক্কা খেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার। তাঁর সাজা স্থগিতের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। অতএব তাঁকে জেলেই থাকতে হবে যাবজ্জীবন।২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় একজন নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপের বিরুদ্ধে। এই ঘটনায় দোষী সাব্যস্ত হন তিনি। ২০১৯ সালে এই মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লি হাইকোর্টে স্থানান্তরের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ঘটনার পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

তবে পুলিশ হেফাজতে থাকাকালীনই কুলদীপের বিরূদ্ধে নির্যাতিতার বাবাকে হত্যার অভিযোগ ওঠে। এবং তিনি আইনি চোখে দোষী সাব্যস্ত হন। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০১৯ সালে কুলদীপ সিংহ সেঙ্গার দিল্লি হাইকোর্টে তাঁর সাজা কমানোর একটি আবেদন করেছিলেন। তিনি আবেদনে যুক্তি দেখিয়েছিলেন যে, তিনি দীর্ঘদিন ধরে কারাবন্দী। তাই তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। ডায়াবেটিস, ছানি এবং রেটিনা ডিটাচমেন্টের মতো অসুস্থতা ধরা পড়েছে তাঁর। তাই তিহার জেলের বাইরে অবস্থিত এইমস-এ যেন তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপরেই তাঁর আবেদনের ভিত্তিতে ট্রায়াল কোর্ট তাঁর ১০ বছরের সশ্রম কারাদণ্ড স্থগিত করে।

সেঙ্গার সিআরপিসির ৩৮৯ ধারার অধীনে এই আবেদনটি দায়ের করেছিলেন, যা আপিলের বিচারাধীন থাকাকালীন সাজা স্থগিত রাখার বিধান রাখে। তবে, সিবিআই এবং ভুক্তভোগী উভয় পক্ষই এই আবেদনের তীব্র বিরোধিতা করেছিল। সিবিআই আদালতকে বলেছিল যে, এটি একটি অত্যন্ত গুরুতর মামলা, যার মধ্যে অপহরণ, হামলা এবং হেফাজতে মৃত্যুর মতো অপরাধ জড়িত। সেঙ্গারের নাবালিকাকে ধর্ষণের পর তাঁকে এবং তাঁর পরিবারকে চুপ করিয়ে রেখেছিলেন। ভুক্তভোগীর পক্ষও যুক্তি দিয়েছিল যে এই ধরণের অভিযুক্তকে মুক্তি দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী। মামলার শুনানি চলাকালীন, সকল পক্ষের যুক্তি শুনে বিচারপতি রবীন্দ্র দুদেজা তাঁর সাজা স্থগিত করার আবেদন খারিজ করে দেন।

উল্লেখ্য, উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সিংহ সেঙ্গার ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। গত মাসে, উন্নাও ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত বিজেপি-র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের উপর শর্তসাপেক্ষে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। অর্থাৎ তাঁর সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছিল। এরপরেই ভুক্তভোগী সুপ্রিম কোর্টে যায় এবং দিল্লি হাইকোর্টের এই নির্দেশ বানচাল করে দেয়। দিল্লি হাইকোর্টের সাজা স্থগিতের পর দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেছিলেন নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী যোগিতা ভায়ানা।কিন্তু তাঁদের জোরপূর্বক ধর্নাস্থল থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। টেনে-হিঁচড়ে সেখান থেকে তুলে দেওয়া হয়। সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল। এমনকী হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে বিক্ষোভও শুরু হয়েছিল। এরপরেই সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। এবার চাপে পড়ে তাঁর সাজা কমানোর আবেদনও স্থগিত করে দিল দিল্লি হাইকোর্ট। তবে, হেফাজতে মৃত্যু মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সেঙ্গারের আপিল এখনও বিচারাধীন, পরবর্তী সময়ে শুনানি হবে। দিল্লি হাইকোর্টের এই সিদ্ধান্তকে কুলদীপ সিংহ সেঙ্গারের জন্য একটি বড় আইনি ধাক্কা বলে মনে করা হচ্ছে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি