Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অধিকারী গড়ে ফের ভাঙন, শুভেন্দুকে ছেড়ে তৃণমূলে ফিরলেন ৫ প্রাক্তন কাউন্সিলর

গত বছরের পয়লা জানুয়ারি গেরুয়া পতাকা হাতে নিয়েছিলেন কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: অধিকারী সাম্রাজ্যের ভিত ক্রমশই ঝুরঝুরে হচ্ছে। কাঁথি পুরসভার ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন শুভেন্দু ঘনিষ্ঠ অধিকারী পাঁচ প্রাক্তন কাউন্সিলর। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। পুরনো দলেই ফিরেই কাঁথি পুরসভা অধিকারীদের দখলমুক্ত করার হুঙ্কার ছেড়েছেন বিদায়ী কাউন্সিলর অতনু গিরি।

বিধানসভা ভোটের আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পরেই কাঁথিতে ঘাসফুল শিবিরে ভাঙন ধরে। গত বছরের পয়লা জানুয়ারি গেরুয়া পতাকা হাতে নিয়েছিলেন কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর। বিধানসভা ভোটে পদ্ম শিবিরের ভরাডুবি ঘটতেই ওই কাউন্সিলররা ফের তৃণমূলে ফিরতে উদ্যোগী হন। তৃণমূল জেলা নেতৃত্বের কাছে লিখিত আবেদন জানান। কিন্তু তাঁদের মধ্যে পাঁচজনকে আপাতত দলে ফেরানোর সবুজসঙ্কেত দেন তৃণমূল শীর্ষ নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ কাউন্সিলরকে আনুষ্ঠানিকভাবে দলে ফেরানো হয়। পটাশপুরের তৃণমুল বিধায়ক উত্তম বারিক জানান, এদিন অতনু গিরি এবং তরুণ বেরার হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে। বাকি তিন জন জরুরি কাজের জন্য আসতে পারেননি। আগামী পুরভোটে কাঁথি পুরসভা তৃণমূল কংগ্রেস দখল করবে বলেও জোর গলায় দাবি করেন তিনি।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেই পদ্ম শিবিরকে আক্রমণ করেছেন প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি। তাঁর কথায়, ‘বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। হিন্দু-মুসলিম মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ওই দলের মানসিকভাবে যেতে পারিনি। রাজনীতি করার মতো পরিস্থিতি নেই।’রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কাঁথিতে যেভাবে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে তাতে আগামী দিনে নিজেদের গড় ধরে রাখতে চরম সমস্যায় পড়বেন শুভেন্দু অধিকারী-সৌমেন্দু অধিকারীরা।  

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের