‘তিনদিনের মধ্যে আত্মসমর্পণ করুন, নয়তো…’, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ইরানের

এই বিক্ষোভে সেনা-সাধারণ মানুষের সংঘর্ষে প্রায় ৫০০০ জন মারা গিয়েছেন। যার মধ্যে ৫০০ জন সেনা সদস্য রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্র ইরান। গত বছর ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই- কে উৎখাতের দাবি তুলে রাজধানী তেহরান-সহ বিক্ষোভ গোটা ইরানে ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভে সেনা-সাধারণ মানুষের সংঘর্ষে প্রায় ৫০০০ জন মারা গিয়েছেন। যার মধ্যে ৫০০ জন সেনা সদস্য রয়েছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলেরও দেশটির উপর হামলার আশঙ্কা রয়েছে। যাই হোক, ইরানের এই বিক্ষোভ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বিক্ষোভ রুখতে এবার কট্টর খামেনেই সরকার ‘দাঙ্গাবাজ’ দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন।

সোমবার (১৯ জানু য়ারি) ইরানের পুলিশ প্রধান বিক্ষোভকারীদের একটি আল্টিমেটাম দিয়েছেন। তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করার সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তবে বিপাকে পড়ে, বিক্ষোভের সূত্রপাত কারী আর্থিক দুর্দশা মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সরকার। ইরানের এই বিক্ষোভ সাম্প্রদায়িক বছরগুলির মধ্যে সবথেকে বড় বিক্ষোভ, যা ইরান সরকারকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ইরানি মুদ্রার তীব্র পতনের ফলে, খামেনেই শাসনের উৎখাতের দাবি তুলে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। তবে বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে ইরান ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং আন্তর্জাতিক ফোন কল সীমিত করেছে। তবে এখনও বিক্ষোভ থামেনি। তবে ইন্টারনেট শীঘ্রই চালু করে দেওয়া হবে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের পুলিশ প্রধান আহমেদ-রেজা রাদান জানিয়েছেন, তরুণ সমাজকে দাঙ্গায় যোগ দেওয়ার জন্য প্ররোচিত করা হয়েছে।

তবে তারা যদি তিনদিনের মধ্যে আত্মসমর্পণ করে, তাহলে তাঁরা কম সাজা পাবেন। তাঁদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে না বরং বিভ্রান্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের সঙ্গে নম্র আচরণ করা হবে। কর্মকর্তারা আরও বলছেন, বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণভাবে চললেও পরে বিশৃঙ্খলায় রূপান্তরিত হয়। ইরানের চিরশত্রু, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল, এই বিক্ষোভের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দাঙ্গাবাজদের লেলিয়ে দিচ্ছে। এদিকে ইরানে মৃত্যুদণ্ড বৃদ্ধি নিয়ে উদ্বেগ বেড়েছে। কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিতে পারে বলে আশঙ্কা। মানবাধিকার গোষ্ঠীগুলির মতে, চিনের পরে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর ইরানে ১,৫০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত প্রায় ৩,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে।গত ১১ দিন ধরে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে, যার ফলে বিশ্ব ইরানের প্রকৃত চিত্র দেখা যাচ্ছে না।

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র