‘ভাবলাম অনেকে হয়েছে…’, ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে যা বললেন সাইনা নেহওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘস্থায়ী হাঁটুর সমস্যার কারণে গত দুই বছর ধরে খেলার বাইরে ছিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। অনেকে চেষ্টা করেও খেলার ময়দানে ফিরতে পারছিলেন না। এবার সমস্ত মোহ কাটিয়ে ৩৫ বছর বয়সেই কেরিয়ারে ইতি টানলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।  

সাইনা নেহওয়াল প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার শরীর আর খেলার   চাহিদা মেটাতে পারছে না। ২০১২ লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী এই তারকা শেষবার ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন কিন্তু সেই সময় আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি। সাইনা বলেছেন,  “আমি দুই বছর আগে খেলা বন্ধ করে দিয়েছিলাম। আসলে আমার মনে হয়েছিল যে আমি নিজের শর্তে খেলায় প্রবেশ করেছি এবং নিজের শর্তে চলে এসেছি, তাই এটি ঘোষণা করার কোনও প্রয়োজন ছিল না।” এর পরেই তিনি বলেন,  “যদি তুমি আর খেলতে না পারো, তাহলে তাই ঠিক আছে।” প্রাক্তন বিশ্ব ১  নম্বর ব্যাডমিন্টন তারকা জানিয়েছেন তার হাঁটুর হাড়ের ক্ষয়ের কারণে এই সিদ্ধান্ত  নিয়েছেন। তাঁর পায়ের জন্য প্রশিক্ষণ নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। 

আরও পড়ুন: ২ ভারতীয় পোলভোল্ট খেলোয়াড়কে হেনস্থা, উঠতেই দেওয়া হল না ট্রেনে, কারণ কী? 

সাইনা অবসরের কথা জানিয়ে বলেছেন, ‘আমি মনে করি আমার অবসর ঘোষণাটা এমন কোনও বড় ব্যাপার নয়। এ ভাবে আর টানতে পারছিলাম না। হাঁটুর সমস্যায় কাবু হয়ে পড়ছিলাম বারবার। তাই সরে আসার বিষয়ে মনস্থির করি।’ তিনি আরও জানান, “কার্টিলেজ সম্পূর্ণরূপে খারাপ হয়েছে,  আর্থ্রাইটিস আছে, এটা আমার বাবা-মায়ের জানা দরকার ছিল, আমার কোচদেরও এটা জানা দরকার ছিল, এবং আমি তাদের বলেছিলাম, অনেক হয়েছে এখন সম্ভবত আমি আর এটা করতে পারব না, এটা কঠিন।” 

সাইনার কেরিয়ার 

২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন সাইনা।

২০১২ সালের অলিম্পিক্সে ইতিহাস গড়েন।

ভারতের প্রথম ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে অলিম্পিক্সে মেডেল

২০১৬ সালের রিও অলিম্পিক্সের পরেই হাঁটুর চোটে বড় ধাক্কা

 ২০১৭-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেন 

২০১৮-তে কমনওয়েলথ গেমসে সোনা জেতে

 

 

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ