চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি চোখে সর্ষে ফুল দেখবে, হুঁশিয়ারি অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : বাংলা বশ্যাতা স্বীকার করবে না। মেরুদন্ড বিক্রি করবে না। পুরুলিয়ার হুড়া ব্লকের লধুড়কা চন্ডেশ্বর মাঠ থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, এখন বিজেপির যতজন আছে, তাদের রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার।

কেন্দ্রের আয়ুষ্মাণ ভারত প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে সুড় চড়ায়। তারই জবাব দিয়েছেন অভিষেক। তিনি বলেছেন, পাকা বাড়ি থাকলে, স্মার্ট ফোন, টিভি, ফ্রিজ থাকলে পরিষেবা পাওয়া যায়না। কিন্তু রাজ্যের স্বাস্থ্যসাথী সকলেই পায়। পুরুলিয়াতে প্রায় ২৮ লক্ষ মানুষের সুবিধা করে দেওয়া হয়েছে। তাহলে আয়ুষ্মাণ ভারত না স্বাস্থ্যসাথী  কোনটা সুবিধার? বিজেপিকে জুমলা পার্টি বলে কটাক্ষ করে তিনি বলেছেন, নির্বাচনের সময় টাকা ছড়ায় বিজেপি। পদ্মফুলের থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন। ভোটের বাক্স খুললেই বিজেপি চোখে সর্ষে ফুল দেখবে।

তিনি বলেছেন, ৯ আসনের মধ্যে ৯আসনই জয় পেতে হবে। আগামী ১ মাসের মধ্যে ফের পুরুলিয়া আসার কথা বলেছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে তৃণমূলের ভাল ফল হয়নি। আসন্ন নির্বাচনে মানুষের ভালোবাসা পেতে চেয়েছেন তিনি। চতুর্থবারের মতো যখন তৃণমূল ক্ষমতায় আসবে, তখন অগ্রণী ভূমিকা নিতে হবে পুরুলিয়াকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি-সম্প্রীতি উন্নয়ন শুরু হয়েছে। ৩৪ বছর বাম আমলের পর পুরুলিয়াতে তৃণমূল জয় পেয়েছিল। উন্নয়নের বিজয় রথ চলেছিল। বিজেপির জল্লাদরা মাথা চাড়া দেওয়ার পরে উন্নয়ন বাধা পেয়েছিল। আগামী নির্বাচনে তৃণমূলকে জেতাতে হবে। উন্নয়ন জয়যাত্রা চলবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ