হোম গ্রাউন্ড জানাতে আরসিবিকে সময়সীমা বেঁধে দিল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ জানুয়ারির মধ্যে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জানাতে হবে হোম গ্রাউন্ডের নাম জানাতে হবে। সেই সময়সীমা বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও আরসিবি তাদের হোম গ্রাউন্ডে ম্যাচগুলি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন করতে আগ্রহী তবে তা করতে পারবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ কর্ণাটক সরকারের আরোপিত কিছু শর্ত সমস্যা তৈরি করতে পারে।  বলা ভালো গত বছর বিরাটের দল চ্যাম্পিয়ন হওয়ার পর এই মাঠেই হয়েছিল সেলিব্রেশন। তখনই আবেগে আনন্দে ভাসতে গিয়ে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান। তারপর থেকে চিন্নাস্বামীতে আর কোনও প্রথম সারির ক্রিকেট হয়নি। 

 আরসিবির ঘনিষ্ঠ সূত্রে খবর, ফ্র্যাঞ্চাইজিটি এটা বিশ্বাস করে যে রাজ্য সরকার ‘প্রশাসনিক দায়’ তাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং সম্পূর্ণ দায়িত্ব নিতে রাজি নয়। আরসিবি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে বিসিসিআইকে জানানোর আগে রাজ্য সরকারের পাশাপাশি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)-এর সঙ্গে আলোচনা করবে। গত বছরের জুন মাসের ভয়াবহ পদপিষ্ট-বিপর্যয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের ওপর নজরদারি আরও বেড়েছে । আরসিবির প্রথম আইপিএল জয়ের উদযাপন ঘিরে ১১ জনের মৃত্যু ও প্রায় ৫০ জন আহত হওয়ার পর থেকেই বড় খেলা বন্ধ রয়েছে এই স্টেডিয়ামে। কারণ আদালত জানিয়েছিল অনেক মানুষএর সমাগমের জন্য এই কায়গা একেবারেই উপযুক্ত নয়। 

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসির বৈঠক শুরু

অন্যদিকে রাজস্থান রয়্যালসের (RR) সমস্যা তৈরি হয়েছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের  প্রশাসনিক জটের কারণে।  জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়াম  ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আরসিএ–তে নির্বাচন না হওয়াকে ঘিরে চলছে প্রশাসনিক অচলাবস্থা। তারই প্রভাব পড়ছে সরাসরি আইপিএল আয়োজনের উপর। সূত্রের খবর, এই অচঅবস্থা  না কাটলে আইপিএল ম্যাচ  জয়পুর থেকেসরে যেতে পারে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক