চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসির বৈঠক শুরু

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজই। ঢাকায় এই নিয়ে শুরু হয়েছে আইসিসি ও বিসিবির কর্তাদের বৈঠক। সভায় রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের  চেয়ারম্যান, মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা।   আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার। 

ভারতের  মাটিতে বিশ্বকাপ খেলবে কিন সেই বিষয়ে সিদ্ধান্ত  আজকের মধ্যেই জানাতে হবে বাংলাদেশকে। তা নিয়েই হচ্ছে বৈঠক।  এর মধ্যেই ফের একবার বাংলার সিদ্ধান্তকে সমর্থন  করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার আইসিসিকে চিঠি  দেয় পাক ক্রিকেট বোর্ড পাকিস্তান। চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)  জানায় আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার জন্য সুরক্ষার দাবি করে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি।   চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়। এমনকি পাকিস্তান বাংলাদেশের জন্য নিজেদের দেশের  মাটিতে আয়োজন করবে। সব নিয়েই আজ বৈঠকে বসেছে আইসিসি। 

আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে রাজনীতি করতে আসরে পাকিস্তান বোর্ড, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে চিঠি আইসিসিকে

 ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে অনুরোধ করেছিল তা নিয়ে আলোচনা করতে আজ বুধবার আইসিসি বোর্ড বৈঠক ডাকে । শনিবার ঢাকায় হওয়া বৈঠকে আইসিসি বিসিবিকে উত্তর দেওয়ার জন্য সময় বেঁধে দেয়। তবুও তা সত্বেও বাংলাদেশ তাঁদের জেদ থেকে সরতে নারাজ ছিল। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে খেলা। ওই দিনে   কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে রয়েছে পরের দুই ম্যাচ।    গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। এখনেই আপত্তি জানায় বাংলাদেশ । বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। তাঁরা গ্রুপ ‘বি’ তে বদল করার প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ‘বি’ তে  রয়েছে আয়ারল্যান্ড যারা   শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে। বাংলাদেশ তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি করলেও আইসিসি আয়ারল্যান্ডকে জানিয়ে দেয় তাদের ম্যাচের সূচিতে বদল হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে। যদি আজও  বাংলাদেশ  সম্মতি না জানায় তাহলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।   

 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ