অভিষেক-রিঙ্কুর বিধ্বংসী ব্যাটিং, কিউইদের ২৩৯ রানের লক্ষ্য দিলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  টস ভাগ্য সঙ্গ না দিলেও ২২ গজের ময়দানে তাণ্ডব দেখালেন ভারতের তরুণ ব্যাটসম্যান  অভিষেক শর্মা। এদিন ঝড়ো ব্যাটিং চালান অভিষেক।  নজর ছিল অধিনায়ক সূর্য কুমারের দিকেও। অভিষেকের মত দুরন্ত গতিতে রান তুলতে না পারলেও আগের থেকে কিছুটা ভালো খেলেছেন  ভারতের টি টোয়েন্টি অধিনায়ক। নাগপুরে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত। ৭ উইকেট কারিয়ে ভারত তুলেছে ২৩৮ রান। 

শুভমন গিল না থাকায় ওপেন করার সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে তিনি এই সুযোগকে কাজে লাগাতে পারলেন না। মাত্র ১০ রান করে আউট হয়ে যান তিনি। ২০২৩ সালের পর আবার ভারতীয় দলে ফিরে পর চার মেরে শুরুটা ভালো করলেও ঈশান কিশনও ব্যর্থ হন। আউট হন মাত্র ৮ রান করে। ৩২ রান করে ফিরেন সূর্যকুমার যাদব।  তবে এদিন ২২ বলে অর্ধশতরান করেন অভিষেক শর্মা।  শতরানের সুযোগ হাতছাড়া হয়েছে অভিষেকের। ৩৫ বলে ৮৪ রান  করেছেন তিনি।  ইনিংসে পাঁচটি চার ও আটটি ছক্কা মেরেছেন। ৯ রানে আউট হন শিবম দুবে। ১৬ বলে ২৫  রান করে আউট হন হার্দিক। 

নাগপুরে মারমুখী মেজাজে ছিলেন অভিষেক শর্মা। তিনি নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক টি-টোয়েন্টি ওপেনার। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানের স্থান ১ নম্বরে। টি-টোয়েন্টিতে অভিষেকের ৬০ শতাংশেরও বেশি ছক্কা পাওয়ারপ্লে থেকে এসেছে। আসলে, পরিসংখ্যান অন্য কোনও ব্যাটসম্যানের নেই। অভিষেক এই সময়ের মধ্যে ৪৯টি ছক্কা মেরে গড়েছেন বিশ্বরেকর্ড এবং তার পরের সেরা হলেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান, ২৮টি ছক্কা মেরেছেন।

হার-জিত নিয়ে নাগপুর স্টেডিয়ামের পরিসংখ্যান… 

এই নাগপুর স্টেডিয়ামে  এখন পর্যন্ত এখানে মোট ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। এই মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। শেষ ম্যাচটি ২০২২ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল, যেখানে ভারত ৬ উইকেটে জিতেছিল। টিম ইন্ডিয়া এই মাঠে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটিতে জিতেছে  এবং দুটিতে হেরেছে।  নিউজিল্যান্ড  এই মাঠে একটি ম্যাচ খেলে জিতেছে। ২০১৬ সালে এই মাঠে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে কিউইরা ভারতকে ৪৭ রানে পরাজিত করেছিল। 

ভারতের দল

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, হার্দিক  পাণ্ডে, শিবম দুবে, রিংকু সিং, ইশান কিশান, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রভার সিং, অরদীপ সিং

নিউজিল্যান্ডের দল 

টিম রবিনসন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ক্রিসুল জ্যাকবস, ক্রিসমাস। 

 

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন