করোনার সংক্রমণ বেলাগাম, দুই সপ্তাহ বাড়ল স্কুল-কলেজের ছুটি

করোনার সংক্রমণ থেকে পড়ুয়াদের বাঁচাতে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিধি-নিষেধেও করোনার বেলাগাম সংক্রমণ রোখা যায়নি। ফলে দেশের স্কুল-কলেজগুলিতে ছুটির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হলো। অর্থা‍ৎ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকছে। বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মণি।

চলতি বছরের শুরু থেকেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডি ছাড়িয়ে চলেছে। ১৩ জানুয়ারি থেকে বিধি-নিষেধ চালু করলেও খুব একটা সুফল পাওয়া যায়নি। করোনার সংক্রমণ থেকে পড়ুয়াদের বাঁচাতে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারের অনুরোধ মেনে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

মারণ ভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় শিক্ষা প্রতিষ্ঠান আরও কিছুদিন বন্ধের জন্য শিক্ষা মন্ত্রকের কাছে সুপারিশ করেছিল করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি কমিটি। সেই সুপারিশ মেনে আরও দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন শিক্ষামন্ত্রী দীপু মণি সাংবাদিকদের বলেন, ‘দেশে করোনার সংক্রমণ পরিস্থিতির উপরে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। যেহেতু সংক্রমণের হার ৩০ শতাংশের কাছাকাছি তাই বিশেষজ্ঞদের সুপারিশ মেনে দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।’

দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় ১৮ মাস বাদে পড়ুয়াদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়া হয়। যদিও করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় টিকা ছাড়া পড়ুয়াদের ক্লাসে বসতে দেওয়া হবে না বলে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের