ফুটবল জগতে ফের শোকের ছায়া, প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা

স্বর্ণযুগের অবসান! প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক এবং কোচ ইলিয়াস পাশা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বর্ণযুগের অবসান! প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক এবং কোচ ইলিয়াস পাশা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভারতীয় ফুটবলার হিসেবে যাঁরা নাম কামিয়েছেন তাঁদের মধ্যে একজন ইলিয়াস পাশা। তিনি মুলত বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন। ১৯৮৯ সালে ITI দল থেকে থেকে মহামেডান জার্সিতে কলকাতায় খেলতে আসেন। কলকাতায় একবছর খেলার পরেই তিনি কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দেন। ১৯৯০ সালে তিনি লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। লাল হলুদে তাঁর জার্সির নম্বর ছিল ১৭ নম্বর জার্সি। রাইট ব্যাক ইলিয়াস পাশার ওভারল্যাপ ছিল বিপক্ষ দলগুলির কাছে আতঙ্কের বিষয়। তবে তিনি ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত লাল হলুদের সঙ্গে খেলেছেন। এই ৮ বছরের কেরিয়ারে তাঁর উল্লেখ যোগ্য গোলও রয়েছে। একবার কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে দুটো গোল করেছিলেন তিনি।

নব্বইয়ের দশকে ভারতের বুকে ইস্টবেঙ্গল ছিল অত্যন্ত শক্তিশালী দল। যেখানে খেলোয়াড় হিসেবে ছিলেন, মনোরঞ্জন ভট্টাচার্য, তরুন দে-দের মতো তারকারা। তাই তখন লাল হলুদে একজন ডিফেন্ডার হিসেবে সুযোগ পাওয়া ছিল ভাগ্যের বিষয়। সেই পরিস্থিতিতে ইলিয়াস পাশা ইস্টবেঙ্গলের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন। শুধু তাই নয়, তাঁর দুর্দান্ত প্রতিভা দেখেছিল গোটা দেশ, তাই তো তিনি প্রতিটি কোচের পছন্দের প্লেয়ার ছিলেন। সেই ইলিয়াস পাশাকে হারানো কলকাতা ফুটবলের কাছে বড় ধাক্কা। তাঁর মৃত্যুতে স্তম্ভিত তাঁর এককালের সতীর্থ তরুন দে। তিনি শোক প্রকাশ করে জানিয়েছেন, একজন ডিফেন্ডারের যে ভাবে কপি বুক মেনে খেলা হওয়া উচিত ছিল তার সবটাই রপ্ত করেছিলেন পাশা। তিনি কোনও ঝুঁকি নিয়ে খেলতেন না। আক্রমণ এবং রক্ষণে সমানভাবে অংশ নিতেন। তাঁর ম্যাচ রিডিংও ছিল অসাধারণ।  একজন ভাল হারাল ফুটবল জগত।

অধিনায়ক হিসেবে ইলিয়াস পাশা কেরিয়ারে একাধিক ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে কলকাতা লিগ, IFA শিল্ড, বরদলুই ট্রফি, ফেডারেশন কাপ, ডুরান্ড কাপ, ডিসিএম সহ ভারতের প্রথম সারির সব ট্রফি, সন্তোষ ট্রফি। তবে ইলিয়াস পাশা ক্লাব ফুটবলে সফল হলেও দেশের জার্সিতে তেমন সফলতা পাননি তিনি। খেলার সময়ে চাকরির প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছিলেন। যাতে তিনি খেলায় আরও মনোযোগ দিতে পারেন। কিন্তু সেটা করতে গিয়ে শেষের দিকে আর্থিক সংকটে ভুগছিলেন তিনিহ ইস্টবেঙ্গল একাধিকবার তাঁকে আর্থিক সাহায্য করলেও তাঁর চিকিৎসার তেমন খরচ জোগাতে পারেননি তিনি।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের