দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি মাসেই বঙ্গ সফরে অমিত শাহ, বিজেপি নেতাদের ভোকাল টনিক দিতেই ডেইলি প্যাসেঞ্জারি

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের শেষে বঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল সমালোচনা করেছিলেন। তারপর পাল্টা জবাবও পেয়েছিলেন। যা নিয়ে আর মুখ খুলতে পারেননি তিনি। এবার আবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ জানুয়ারি কলকাতায় আসার কথা তাঁর। তবে এই সফরে কোনও জনসভা থাকছে না বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, এবারের গোটা সফরই হবে সাংগঠনিক। শিয়রে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর তাই দলের রণকৌশল চূড়ান্ত করতেই এই সফর।

এদিকে বঙ্গ–বিজেপির সাংগঠনিক রিপোর্ট দেখে বুধবারের বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বঙ্গ–বিজেপি নেতাদের সামনেই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখতে এবং জনসভা করতে আগামী ২৮ জানুয়ারি বঙ্গে আসছেন নীতিন নবীন। আর সে কথা কানে পৌঁছে গিয়েছে শাহের। তাই শাহ সর্বভারতীয় সভাপতির পরই বঙ্গ–সফরে আসছেন। ভোকাল টনিক দেবেন বঙ্গ–বিজেপি নেতাদের। এটাকেই ডেইলি প্যাসেঞ্জারি বলছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বা মার্চ মাসের শুরুতেই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তাই আগেভাগেই সংগঠনের দুর্বল ভিত শক্ত করা, দুর্বল জায়গাগুলি চিহ্নিত করা এবং নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো নিয়েই একাধিক বৈঠক করতে পারেন অমিত শাহ। কলকাতায় থাকাকালীন রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক হওয়ার কথা। সদ্য বাংলায় এসে সফর করে নয়াদিল্লি ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ এবং সিঙ্গুরে সভাও করেছেন। তাতে নেতা–কর্মীদের ভোকাল টনিক দিলেও বাংলার মানুষ হতাশই হয়েছেন।

এছাড়া এই পরিস্থিতিতে এবার একদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন যেমন আসছেন তেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসছেন। কারণ ২ ফেব্রুয়ারি থেকে বাংলায় শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তখন রাজ্যজুড়ে জনসভা, মিছিল বন্ধ রাখার নিয়ম রয়েছে। মাইক বাজানোয় বিধিনিষেধ থাকার কথা। তাই জনসভার অনুমতি পাওয়া নিয়ে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। সুতরাং জানুয়ারি মাসের মধ্যেই বঙ্গ সফর সেরে ফেলতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক ফাঁকফোকর বন্ধ করা শাহের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ