হাতের মেহেন্দি এখনও ওঠেনি, স্ত্রীকে গুলি করে আত্মঘাতী গুজরাতের আমলা

পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি! স্ত্রীকে গুলি চালিয়ে আত্মঘাতী গুজরাতের মেরিটাইম বোর্ডের অফিসার। ঠিক কী হয়েছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি! স্ত্রীকে গুলি চালিয়ে আত্মঘাতী গুজরাতের মেরিটাইম বোর্ডের অফিসার। ঠিক কী হয়েছিল? কর্মকর্তাও নিজেকে গুলি চালিয়ে নিজেদের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে, বুধবার (২১ জানুয়ারি) আমেদাবাদে। পুলিশের জানিয়েছে, দম্পতি মাত্র দুই মাস আগে এই দম্পতির বিয়ে করেছিলেন। অর্থাৎ হাতের মেহেন্দিও এখনও ওঠেনি আমলার স্ত্রীর, তাঁর আগেই সব শেষ। কিন্তু মাত্র দুই মাসে কী হল তাঁদের? ওই ব্যক্তি গুজরাট মেরিটাইম বোর্ডের ক্লাস-১ অফিসার ছিলেন, যাঁর নাম যশরাজসিং গোহিল। আর তাঁর স্ত্রীর নাম রাজেশ্বরী গোহিল। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হয়, তখন দুজনে বাড়িতেই ছিলেন। আর ঝগড়া চলাকালীনই রেগেমেগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবার দিয়ে স্ত্রী রাজেশ্বরীর বুকে গুলি চালিয়ে দেন যশরাজ সিংহ।

এমনকী স্ত্রীকে গুলি চালানোর পর, যশরাজ ১০৮ জরুরি পরিষেবায় ফোন করেন। এরপর চিকিৎসকে রা ছুটে এলে তাঁরা রাজেশ্বরীকে মৃত ঘোষণা করেন। এরপর জরুরি দলটি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পর, যশরাজসিংহ অন্য ঘরে গিয়ে একই আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যশরাজ ছিলেন গুজরাত কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শক্তি সিংহ গোহিলের ভাগ্নে। এই ঘটনায় কংগ্রেস মুখপাত্র মনীশ দোশি শোক প্রকাশ করেছেন।

বলেছেন, ‘পুরো পরিবার শোকের মধ্যে রয়েছে। শক্তি সিংহ গোহিলজির পরিবারের মধ্যেও শোক বিরাজ করছে। এটি পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি। আমি যশরাজকে ব্যক্তিগতভাবে চিনতাম, এবং তিনি খুব সুখী মানুষ ছিলেন। সম্প্রতি তিনি মেরিটাইম বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ইউপিএসসি পরীক্ষার জন্যেও প্রস্তুতি নিচ্ছিলেন। দম্পতি খুব সুখে জীবনযাপন করছিলেন। তাঁদের ছুটি কাটাতে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে যশরাজের তাঁর রিভলবার নিয়ে খেলার অভ্যাস ছিল। ঝামেলার সময় তিনি ভুল করে গুলি চালিয়েছিলেন, এবং গুলিটি তাঁর স্ত্রী বুকে লাগে। তিনি তৎক্ষণাৎ ১০৮ নম্বরে ফোন করেন। ১০৮ নম্বরের দলের বাড়িতে আসার আগেই তাঁর স্ত্রী মারা যান। কর্মকর্তারা যশরাজকে জানান যে তাঁর স্ত্রী আর নেই। তিনি এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে, দুঃখ সহ্য করতে না পেয়ে নিজেকেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন।’

দুটি মৃতদেহই এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং ১০৮ নম্বর কল রেকর্ডের মতো বিশদ বিবরণ যাচাই করছে।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ