ভিডিও বানিয়ে YouTube থেকে আয় করুন কোটি টাকা! AI-করবে সব কাজ-জানুন গোপন ট্রিকস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম YouTube এখন আর শুধুমাত্র সময় কাটানোর কিংবা বিনোদনের জায়গা নয়, এটি বর্তমানে উপার্জনের এক বিশাল মঞ্চ। বহু মানুষ এখন প্রথাগত চাকরি না করে শুধুমাত্র ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা আয় করছেন। কিন্তু আপনি কি জানেন, ক্যামেরা বা মাইক্রোফোনের সামনে না দাঁড়িয়েও আপনি ইউটিউবার হতে পারেন? সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাব, কীভাবে AI টুলস ব্যবহার করে আপনিও আপনার ইউটিউব জার্নি শুরু করতে পারেন।

‘Bandar Mera Dost’ এবং ৩৮ কোটির গল্প

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘Bandar Mera Dost’ নামের একটি ইউটিউব চ্যানেল নিয়ে জোর চর্চা চলছে। দাবি করা হচ্ছে যে, এই চ্যানেলটি শুধুমাত্র AI জেনারেটেড ভিডিও বানিয়ে গত এক বছরে প্রায় ৩৮ কোটি টাকা আয় করেছে! যদিও এই আয়ের কোনও অফিসিয়াল নথি বা প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনাটি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে—ক্রিয়েটর ইকোনমিতে AI-এর দাপট বাড়ছে।

কিভাবে করবেন? আপনার কাজ করে দেবে AI!

আপনার যদি এডিটিং বা শুটিংয়ের কোনো অভিজ্ঞতা নাও থাকে, তবুও চিন্তার কিছু নেই। নিচের সহজ ধাপগুলো ফলো করলেই আপনি ভিডিও বানাতে পারবেন:

১. স্ক্রিপ্ট লেখা (Scripting): ভিডিওর জন্য সবার আগে দরকার ভাল স্ক্রিপ্ট। এর জন্য আপনাকে লেখক হতে হবে না। সোজা চলে যান ChatGPT-তে। আপনার ভিডিওর বিষয়বস্তু লিখুন, ব্যাস! নিমেষেই তৈরি হয়ে যাবে ঝরঝরে স্ক্রিপ্ট।

২. ছবি ও ভিডিও তৈরি (Visuals): স্ক্রিপ্ট তো হল, এবার চাই দৃশ্য। ChatGPT-র কাছ থেকেই আপনি ছবির জন্য ‘প্রম্পট’ (Prompt) চেয়ে নিতে পারেন। সেই প্রম্পটগুলো নিয়ে Nano Banana-র মতো আধুনিক AI টুলে দিন। দেখবেন জাদুর মতো তৈরি হয়ে যাচ্ছে হাই-কোয়ালিটি ছবি বা ভিডিও ক্লিপ।

৩. ভয়েসওভার (Audio): নিজের গলার আওয়াজ দিতে লজ্জা পাচ্ছেন? বা ভাল মাইক নেই? মুশকিল আসান করবে ElevenLabs। এই টুলটিতে আপনার স্ক্রিপ্ট পেস্ট করলে একদম মানুষের মতো স্বাভাবিক গলায় অডিও বা ভয়েসওভার তৈরি হয়ে যাবে।

৪. প্যাকেজিং ও আপলোড (SEO & Upload): ভিডিও তো তৈরি হল, কিন্তু লোকে খুঁজে পাবে কী করে? ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং এসইও (SEO)-র জন্য আপনি Grok বা অন্যান্য AI টুলের সাহায্য নিতে পারেন। এমনকি আকর্ষণীয় থাম্বনেল বানাতেও AI আপনাকে সাহায্য করবে।

সবশেষে এই ডিটেইলস দিয়ে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুন। তবে মনে রাখবেন, রাতারাতি সাফল্য আসে না। আপনাকে নিয়মিত বা ‘কনসিস্টেন্ট’ হতে হবে। আর হ্যাঁ, ভিডিও ভাইরাল করার মূল মন্ত্র হল ‘ইউনিকনেস’। AI তো টুল মাত্র, কিন্তু গল্পটা বা আইডিয়াটা যেন অন্যদের চেয়ে আলাদা হয়।

তাহলে আর দেরি কেন? আজই আপনার স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে শুরু করুন নতুন এই যাত্রা!

 

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

তিলক ভার্মার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী শ্রীলীলা? চর্চায় উত্তাল নেটপাড়া

গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গ্যাসের বদলে গলগল করে যা বেরল…

‘উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা,’ বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল