৩ ঘন্টার প্রচেষ্টায় তুষার ঝড়ের কবল থেকে ১২ জনকে উদ্ধার করল কাশ্মীর পুলিশ

জানা গিয়েছে, সম্প্রতি উধমপুর পুলিশ ভারী তুষারে আটকে থাকা ১২ জন মহিলা ও শিশুকে সফলভাবে উদ্ধার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে ঘন বরফের চাদরে ঢেকেছে জম্মু-কাশ্মীর। তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীর জুড়ে। সেই তুষারপাতে আটকে পড়েছিল ১২ জন কাশ্মীরি নাগরিক। তবে তাঁদের সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি উধমপুর পুলিশ ভারী তুষারে আটকে থাকা ১২ জন মহিলা ও শিশুকে সফলভাবে উদ্ধার করেছে। যাঁরা চোচরু গাল্লা এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে সংঘের পুলিশ ফাঁড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার খপ্পরে পড়েছিলেন। সেখান থেকে বের হতূ পারছিলেন না। অবশেষে পুলিশকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এবং প্রথমে ১২ জনকে খুঁজে পেতে তাঁদেরও কাল ঘাম ছুটেছিল।

জানা যায়, স্থানীয়রা যেখানে আটকে ছিল সেখানে উধমপুর পুলিশ কর্মকর্তাদের পৌঁছতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায়। অবশেষে খুব নিখুঁত ভাবে ১২ জন স্থানীয়দের উদ্ধার করতে সক্ষম হন পুলিশ। যার মধ্যে কয়েকজন শিশু এবং মহিলা ছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বে টুইটার) -এ উধমপুর পুলিশ উদ্ধার করা ১২ জনের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, স্থানীয়রা পাহাড় থেকে নেমে আসছে, চারদিকে ঘন বরফের চাদরে মুড়ে রয়েছে। তাঁরা কঠিন ভূখণ্ডের মুখোমুখি হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বয়স্ক মহিলাদের হাত ধরে তুষারপাতের মধ্য দিয়ে নিরাপদে বের করছেন। তাঁদের দলে দলে সেখান থেকে উদ্ধার করছেন। উদ্ধার অভিযানের পর, পুলিশ ফাঁড়িতে ১২ জনকেই খাবার, আশ্রয় এবং চিকিৎসা সহায়তা দেওয়া হয়। কিন্তু এই অঞ্চলের অনেকাংশে ভারী তুষার ঝড় অব্যাহত থাকায় পুলিশ কর্মকর্তাদের উদ্ধার কাজটি করতে অনেক সময় ব্যয় করতে হয়।

 

ছবি এবং ভিডিও শেয়ার করে পুলিশ আরও জানিয়েছে, “উধমপুর পুলিশ বসন্তগড় এলাকার উপরের শৈলশিরায় ভারী তুষারপাতের কারণে আটকা পড়া ১২ জনকে সফলভাবে উদ্ধার করেছে।” এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে, উধমপুর জেলার সমস্ত সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, শ্রীনগর পুলিশ তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য জরুরি হেল্পলাইন পরিষেবা চালু করেছে। শ্রীনগর জেলা জুড়ে নিম্নলিখিত 24×7 জরুরি যোগাযোগ নম্বরগুলি চালু করা হয়েছে। ল্যান্ডলাইন: 0194-2477567, 0194-2477568, মোবাইল: 9596222550, 9596222551।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ