Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাঁচ বছরের শিশুকে পিষে দিল গাড়ি, আবাসনের ভিতরে খেলার সময়ই দুর্ঘটনা, তারপর যা ঘটল

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুটির বয়স মাত্র ৫ বছর। নিজের আবাসন কমপ্লেক্সে সাইকেল চালাচ্ছিল। আর তখনই ওই শিশুকে গাড়ি চাপা দিয়ে চলে গেল। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। কারণ গাড়ি পিষে দিয়ে চলে যাওয়ার মর্মান্তিক ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। পুনের লোনি কালভর এলাকায় সোমবার এই মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। যা আজও সেখানে চর্চায় উঠে আসছে। অসাবধানতায় গাড়ি চালানোর জেরেই ছোট্ট শিশুটির নির্মম মৃত্যু হয়েছে বলেই পরিবারের দাবি।

এদিকে এই শিশুটির নাম নিষকর্ষ আশওয়াত স্বামী (‌৫)‌। পুনের জয় নেস্ট সোসাইটিতে পরিবারের সঙ্গে থাকত। এই ৫ বছরের শিশুটির এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তাই শোকে জ্ঞান হারাচ্ছেন নিষকর্ষের মা। বাবার শোকে কাতর। আর ঠাকুমা নাতিকে হারিয়ে নিজেকে দায়ী করছেন। যদিও এই ঘটনা এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। প্রতিবেশীরাও এটা মেনে নিতে পারছেন না। কারণ অত্যন্ত সরল শিশুটি সবার কাছে প্রিয় ছিল।

অন্যদিকে সিসিটিভি ফুটেজ থেকে জানা যাচ্ছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ নিষকর্ষ আবাসন কমপ্লেক্সের ভিতর তার ঠাকুমার সঙ্গে খেলছিল। একটি ছোট সাইকেলও চালাচ্ছিল। তখন হঠাৎ একটি চারচাকার গাড়ি এসে শিশুটিকে ধাক্কা মারে। সে সময় ঠাকুমা ছুটে এলেও কিছু করার ছিল না। রক্তে ভেসে গিয়েছিল আবাসনের প্রাঙ্গণ। চিৎকার এবং কান্নার রোল উঠেছিল। চেষ্টা করা হয়েছিল দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে। সেটা করাও হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করা গেল না।

এছাড়া এই ঘটনার পরই গাড়ি থেকে নেমে আসেন চালক। আর আহত শিশুটিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তখন থেকেই শোকের ছায়া নেমে এসেছে পুনের লোনি কালভর এলাকার জয় নেস্ট সোসাইটি আবাসনে। এই ঘটনা নিয়ে পুলিশ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কারণ শিশুটির বাবা আশওয়াত নারায়ণ স্বামী থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা