ব্যবসায়ীকে ১৩.৫ কোটি টাকা প্রতারণা, পরিচালক বিক্রম ভাট ও মেয়ের বিরুদ্ধে FIR

ফের আইনি বিপাকে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রযোজক বিক্রম ভাট। এবার তাঁর মেয়ের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনি বিপাকে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রযোজক বিক্রম ভাট। এবার তাঁর মেয়ের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ উঠল। পরিচালক ও তাঁর মেয়ে কৃষ্ণা ভাটের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে ১৩.৫ কোটি ঠকানোর অভিযোগ উঠেছে। মুম্বইয়ের ভারসোভা থানায় তাঁদের বিরুদ্ধে জালিয়াতির একটি গুরুতর মামলা দায়ের করা হয়েছে। তাঁরা বিনিয়োগের নামে এক ব্যবসায়ীর সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ এবং উল্লেখযোগ্য লাভের প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত, মামলাটি এখন বড় আইনি মামলায় রূপান্তরিত হয়েছে। পুরো বিষয়টি কী?

মামলাটির সূত্রপাত, একজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে। যিনি দাবি করেছিলেন যে, বিক্রম ভাট এবং তাঁর মেয়ে কৃষ্ণা ভাট সিনেমা এবং অন্যান্য প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্যে তাঁকে রাজি করিয়েছিলেন। শুধু তাই নয়, ভাট পরিবার এটাও জানিয়েছিলেন যে, এই বিনিয়োগের উপর তাঁকে যথেষ্ট পরিমাণে অর্থ ফেরৎ দেওয়া হবে। এরপরেই ব্যবসায়ী বিক্রম ভাটের প্রকল্পে প্রায় ১৩.৫ কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে, তিনি লাভ বা বিনিয়োগ করা কোনও অর্থই পাননি। পুলিশের অভিযোগ, এটি কোনও ছোটখাটো জালিয়াতি নয়, বরং ১৩.৫ কোটি টাকার জালিয়াতি। ব্যবসায়ীর অভিযোগ, বিক্রম এবং তাঁর মেয়ে সুপরিকল্পিত ষড়যন্ত্র করে তাঁর কাছ থেকে এত বড় অঙ্কের টাকা আদায় করেছিলেন। পরে তাঁদের প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ভুক্তভোগী যখন বুঝতে পারছেন যে, তিনি প্রতারিত হচ্ছেন, তখন তিনি মামলা দায়ের করেন। বিষয়টি ভারসোভা পুলিশ গুরুত্ব সহকারে বিবেচনা করে একটি এফআইআর দায়ের করেছে।

এই মামলাটি দেখছে মুম্বই অর্থনৈতিক দফতর। কোটি কোটি টাকার আত্মসাৎ এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত মামলার গুরুত্ব বিবেচনা করে, অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) হস্তক্ষেপ করেছে। ভারসোভা থানায় মামলাটি নথিভুক্ত হওয়ার পরেই, মামলাটি আরও তদন্তের জন্য অর্থনৈতিক অপরাধ শাখায় (EOW) স্থানান্তর করা হয়েছে। যদিও এটি প্রথম ঘটনা নয়, পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাটকে গত বছরের ডিসেম্বরে রাজস্থান পুলিশ প্রায় ৩০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছিল। ১৭ নভেম্বর, রাজস্থানের ইন্দিরা গ্রুপ অফ কোম্পানিজের মালিক ডঃ অজয় ​​মুরদিয়া বিক্রম ভাট-সহআরও আটজনের বিরুদ্ধে মোট ৩০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?