দিল্লি চলো, এসআইআর নিয়ে সুর চড়াতে বুধে সিঙ্গুর সভা শেষে উড়ে যাবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লি যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। এবার তা বাস্তবে পূরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। SIR ইস্যুতে বুধবার সিঙ্গুর থেকে সরাসরি রাজধানী দিল্লিতে পৌঁছবেন তিনি।  প্রথম থেকেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, SIR-র নামে একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে প্রতিবাদের আঁচ পড়বে। এবার সত্যি সেটা হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট মহল সূত্রে খবর, বুধবার সিঙ্গুরে জনসভা করেই দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি। 

এসআইআর পর্বে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাংলায় বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। লজিক্যাল ডিসক্রিমেনসির অছিলায় বহু নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকী বিজেপির আইটি সেলের সফটওয়্যার ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বাংলার নাগরিকদের বলে অভিযোগ। এবার এই আবহে নয়াদিল্লি যাওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বারুইপুরের ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ভ্যানিশ কুমার তৈরি থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন।’ এবার অভিষেকের ঘোষণায় সিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এস আই আর আন্দোলন নিয়ে গোটা বাংলা এখন সোচ্চার। তার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গেলে সেই আন্দোলন আরো জোরদার হবে। বিক্ষোভ থেকে শুরু করে প্রতিবাদ হবে রাজধানী বুকে, সেটা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলে কী হয় সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা।

সম্প্রতি, সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তারই জবাব দিতে সিঙ্গুরে যাচ্ছেন তিনি। প্রশাসনিক বৈঠকের সঙ্গে জনসভাও করতে পারেন মুখ্যমন্ত্রী। তারপরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 

 

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য