বিয়ের আগেই অসুস্থ হয়ে পড়লেন রণজয় বিষ্ণু, হঠাৎ কী হল শ্যামৌপ্তির হবু স্বামীর?

ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধুমিতা সরকারের বিয়ে মিটতে না মিটতেই আবারও টলিউডে বিয়ের সানাই। ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আইবুড়ো ভাত খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তাঁদের। বিয়ে নিয়েও খুব একটা মুখ খুলতে নারাজ অভিনেতা। তবে এর মধ্যেই বিপদ! আচমকা অসুস্থ হয়ে পড়লেন নায়ক। কী হয়েছে তাঁর? আসলে বিশেষ কিছু নয়। একটি সর্দিকাশি হয়েছে তাঁর। গায়ে জ্বর-জ্বর ভাব। আসলে ছোট থেকে ঠান্ডার ধাত রয়েছে তাঁর। তাই একটু আবহাওয়া বদলালেই ঠান্ডা লেগে যায় তাঁর। কিন্তু এবার একটু বাড়াবাড়িই হয়েছে। সামনেই আবার বিয়ে।

বিয়ের আগেই অভিনেতার শরীর খারাপ নিয়ে চিন্তিত তাঁর পরিবারের সবাই। অভিনেতা জানিয়ে ছেন, অনেকদিন পর এরকম সর্দিকাশিতে বাঁধালেন তিনি। খুব জ্বর হয়েছে তাঁর। ডাক্তার দেখিয়েছেন। দুদিন বিশ্রাম নিতে বলেছেন। অনেক দিন আগে এরকম শরীর খারাপ হয়েছিল তাঁর। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে শ্যামৌপ্তির সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়বেন রণজয়। তাঁদের বয়সের ফারাক প্রায় ১৪ বছরের। ফলে বিয়ের আগে একগুচ্ছ কাজ রয়েছে। শোনা যায়, স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিক থেকে রণজয়-শ্যামৌপ্তির প্রেমপর্ব শুরু হয়। মাসখানেক ধরেই টেলিদুনিয়ার এই দুই তারকাযুগলের ‘প্রেমচর্চা’ নিয়ে অনুরাগী শিবিরে চর্চা চলছে।

ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠান হোক বা বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি-আড্ডা, ইতি-উতি সর্বত্রই নজর কাড়েন তাঁরা। উত্তরবঙ্গে গিয়ে একটি মিউজিক অ্যালবামের শুটিংও সেরে এসেছেন তাঁরা। কিন্তু যতবারই তাঁদের প্রেমের গুঞ্জন উঠেছে, ততবারই নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই কাটিয়ে দিয়েছেন তাঁরা। তবে এবার দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। তবে তাঁদের বিয়ের ভেন্যু এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই রণজয়ের গলায় মালা দেবেন শ্যামৌপ্তি। দিন কয়েক আগেই প্রথম আইবুড়ো ভাত খেয়েছেন তারকা যুগল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুব শীঘ্রই বিয়ের ইঙ্গিত দিয়েছেন তাঁরা। কিন্তু এর মাঝেই অসুস্থ হয়ে পড়লেন রণজয়। তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা এই মুহূর্তে খুবই দরকার নায়কের। শোনা যাচ্ছে, এর পরে আবার নতুন ধারাবাহিকেও দেখা যাবে তাঁকে। যদিও এই বিষয়ে কিছুই জানাননি রণজয়। খুব ছিমছাম ভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন শ্যামৌপ্তি।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া