টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতীয় দলে এক পরিবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: এক দলের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইট্যোয়াশ করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। অন্য দলের লক্ষ্য, কোনও ক্রমে জিতে চুনকামের লজ্জা এড়ানো। দুই ভিন্ন লক্ষ্য নিয়ে বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমে টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টস জিতে কিউইদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। ঈশান কিশনের জায়গায় দলে এসেছেন আর্শদীপ সিংহ।

প্রথম তিন ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত সাফল্য দেখিয়ে কিউইদের দুরমুশ করে সিরিজ পকেটে পুরে নিয়েছেন গৌতম গম্ভীরের শিষ্যরা। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সাফল্য ভারতীয় দলকে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা করবে। বিশাখাপত্তনমে নিয়মরক্ষার ম্যাচে প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হবে বলে জোর চর্চা শুরু হয়েছিল। কিন্তু সেই পথে হাঁটেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুরন্ত ফর্মে থাকা ঈশান কিশনকে বিশ্রাম দিয়ে তাঁর জায়গায় নেওয়া হয়েছে আর্শদীপ সিংহকে। আজকের ম্যাচেই এক মাইলফলক ছোঁয়ার নজির হাতছানি রয়েছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে। ৪১ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলির রেকর্ড। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে টি টোয়েন্টিতে তিন হাজার রান পূর্ণ করবেন।

ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড। দলে ফেরা আর্শদীপ সিংহের প্রথম ওভারেই ১৪ রান নেন কিউই ওপেনার টিম সাইফার্ট। দ্বিতীয় ওভারে বল করতে আসা হর্ষিত রানার বলে বিশাল ছক্কা হাঁকানোর পাশাপাশি চারও হাঁকিয়েছেন। দুই ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২৬।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা