বিশাখাপত্তনমে মুখ থুবড়ে পড়ল ভারতের জয় রথ, ৫০ রানে হারলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা তিনটি ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচ  হারল ভারত। যদিও এতে চিন্তার কিছু নেই কারণ গত তিনটি ম্যাচ জিতে এমনিতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই খেলা ছিল বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ।  বুধবার শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই গত ম্যাচের মত ছক্কা হাকাতে গিয়ে আউট হন অভিষেক শর্মা। তারপরেই সাজঘরে ফেরেন অধিনায়ক সুরজকুমার যাদবও। গত ম্যাচে দাপিয়ে ব্যাট করা দুই তারকাকে শুরুতেই আউট করে কিছুটা চাপমুক্ত হয় নিউজিল্যান্ড।   এর পর পর পর উইকেট পড়তে থাকে। সব উইকেট হারিয়ে রানে কিউইদের কাছে ৫০ রানে হারল ভারত। 

ডাফির বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হন সূর্যকুমার। ভালোই খেলছিলেন সঞ্জু তবে টিকতে পারলেন না বেশিক্ষণ। মাত্র ২৪ রান করে স্যান্টনারের বলে আউট হন তিনি। মাত্র ২ রানে আউট হয়েছে স্যান্টনারের বলে মাত্র ২ রান করে আউট হন হার্দিক। ফোক্সের বলে এলবিডব্লিউ হন রিঙ্কু । তিনি করেছেন ৩৯ রান। ১৫ বলে অর্ধশতরান পূর্ণ  করেন শিবম দুবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের তৃতীয় দ্রুততম অর্ধশতরানের নজির গড়েছেন তিনি। ২৩ বলে ৬৫ রান করে আউট হন তিনি। যুবরাজ এবং অভিষেকের পর ১৫ বলে অর্ধশতরান করেন দুবে। সোধির বলে আউট হন হর্ষিত রানা ও অর্শদীপ।  স্যান্টনারের বলে আউট হন বুমরাহ । ডাফির বলে আউট হন কুলদীপ। 

আরও পড়ুন: বিশাখাপত্তনমে শেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে সূর্যদের চাই ২১৬ রান

দুরন্ত শুরু করেও মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতায় বুধবার (২৮ জানুয়ারি) সিরিজের চতুর্থ ম্যাচে বড় রানের ইনিংস গড়তে পারল না নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে-টিম সেইফার্ট ও ড্যারিল মিচেল ছাড়া আর কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে মিচেল স্যান্টনারের দল।

টসে হেরে এদিন ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজ নিয়েই খেলতে শুরু করেন টিম সেইফার্ট। দলে ফেরা আর্শদীপ সিংহের প্রথম ওভারেই ১৪ রান নেন। দ্বিতীয় ওভারে বল করতে আসা হর্ষিত রানার বলে বিশাল ছক্কা হাঁকানোর পাশাপাশি চারও হাঁকিয়েছেন। প্রথম দিকে খানিকটা খোলসে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন কনওয়ে। ৮.১ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় কিউইরা। নবম ওভারে বল করতে এসে কনওয়েকে (২৩ বলে ৪২) ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। পরের ওভারে রাচিন রবীন্দ্রকে (২)ফিরিয়ে দেন যশপ্রীত বুমরাহ। এর পরে জুটি বেঁধে জোড়া ধাক্কা সামলানোর চেষ্টা চালান গ্লেন ফিলিপস ও সেইফার্ট। তবে সফল হননি। ১৩ তম ওভারে ৩৬ বলে ৬২ রান করে আর্শদীপ সিংহের বলে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম সেইফার্ট। খানিকবাদে ফিলিপসকে (২৪) ফেরান কুলদীপ যাদব।

পর পর উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় কিউই শিবির। নিয়মিত উইকেট পতন হতে থাকে। রবি বিশ্নোইয়ের বলে আউট হন চ্যাপম্যান (৯)। ১৭তম ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (১১)। শর্ট থার্ডম্যান থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙেন হার্দিক। আট নম্বরে নেমে চালিয়ে খেলার চেষ্টা চালান জাকাউরি ফোক্স। ১৮তম ওভারে আর্শদীপের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে করেন ৬ বলে ১৩ রান। ড্যারিল মিচেল মারমুখী মেজাজে ব্যাটিং করে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে রান তোলে কিউইরা। মিচেল ৩৯ ও ম্যাট হেনরি ৬ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে আর্শদীপ সিংহ ৩৩ রানে ও কুলদীপ যাদব ৩৯ রানে ২টি করে উইকেট নেন।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি